admin
৩০ নভেম্বর ২০২২, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীনের গুয়াংজুতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

চীনে সরকারের কঠোর কোভিড নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে সম্প্রতি দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নতুন করে চীনের দক্ষিণাঞ্চলের মেগাসিটি গুয়াংজুতে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিক্ষোভ করে স্থানীয়রা। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে, গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার রাতে গুয়াংজুর হাইজু জেলার একটি রাস্তায় নেমে সরকারের কঠোর কোভিড ব্যবস্থার বিক্ষোভ শুরু করে কয়েকশ বিক্ষোভকারী। নিরাপত্তা কর্মীরা ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়ার চেষ্টা করে। এসময় বিক্ষোভকারীদের পুলিশের দিকে জিনিসপত্র ছুড়ে মারতে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ছুড়ে পুলিশ। পরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।

চেন নামের একজন গুয়াংজু বাসিন্দা বুধবার এএফপিকে বলেছেন, তিনি হাইজু জেলার হাইজু গ্রামে প্রায় ১০০ জন পুলিশ অফিসারকে একত্রিত হতে দেখেছেন এবং মঙ্গলবার রাতে অন্তত তিনজনকে গ্রেপ্তার করতে দেখেছেন।

গত সপ্তাহে উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের উরুমকিতে একটি তালাবদ্ধ ভবনে আগুন লেগে ১০ জন নিহত হওয়ার পর চীনের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ধরপাকড় শুরু করেছে চীনের নিরাপত্তা বাহিনী।

এদিকে, চীনে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়া জনসাধারণকে গ্রেপ্তার না করতে সোমবার বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র জেরামি লরেন্স সাংবাদিকদের বলেন, আমরা বিক্ষোভের প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং মান অনুসরণে চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের শান্তিপূর্ণ মতামত প্রকাশের জন্য তাদেরকে নির্বিচারে আটক করা উচিৎ হবে না।

এছাড়াও চীনের সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, চীনা জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সমর্থন করে ওয়াশিংটন।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০