admin
৩০ নভেম্বর ২০২২, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রযুক্তিগত জ্ঞান দিয়ে হাতে-কলমে মাঠে তা প্রয়োগ করেন’

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন হলো ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি)। শত প্রতিকূলতার মধ্যে আপনারা ১৯৭০ সাল থেকে বর্তমান পর্যন্ত ধারাবাহিকভাবে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা শুধু বসে কাজ করেন না। তাদের যে প্রযুক্তিগতজ্ঞান আছে তা দিয়ে হাতে-কলমে মাঠে গিয়ে তারা প্রয়োগ করে থাকেন। ২০১৩ সালে নেত্রী সদস্য হয়েছেন। আর সেই সংগঠনের জন্য কাজ করা আওয়ামী লীগের কর্মী হিসেবে আমার নৈতিক দায়িত্ব। গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে আমি ডিসি এবং ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। যেহেতু গাজীপুর বিশেষ জেলা, আমরা সম্মিলিতভাবে এটা যাতে ২০ কাঠার ওপরে হয় সেটার জন্য চেষ্টা করব। এক্ষেত্রে আমরা সফল হবো।

‘টেকসই উন্নয়ন নবায়নযোগ্য জ্বালানি’ উৎপাদন ও ব্যবহার করতে হবে এই প্রতিপাদ্য নিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি গাজীপুর জেলা শাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস-২২ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৬ নভেম্বর) গাজীপুর শহরে প্রকৌশল ভবনের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি গাজীপুর জেলা শাখার নেতৃত্বে এক বিশাল র‌্যালির আয়োজন করা হয়। এতে আইডিইবির জেলার নেতৃবৃন্দ ও সদস্য এবং গাজীপুর অবস্থিত বিভিন্ন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

আজমত উল্লা আরো বলেন, ৮ নভেম্বর জাতীয়ভাবে গণপ্রকৌশল দিবস হিসেবে পালন করার জন্য বলছেন। আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে এটা একটি যৌক্তিক দাবি। ইউস্কো ইতোমধ্যে ২০০৯ সাল থেকে বিশ্ব প্রকৌশল দিবস পালন করছে। ভারতের বিশিষ্ট বিজ্ঞানি ভারতরত্নে ভূষিত স্যার মুখ্যকুণ্ড এবং ইরানের একজন বিজ্ঞানী নাছির আলদিন আল তুষিকে শ্রদ্ধা জানাতে বিশ্ব প্রকৌশল দিবস পালন করে আসছে। সুতরাং বাংলাদেশে এ দিবসটি পালন করে আসছে। আইডিইবি যেদিন গঠন করা হয়েছিল সেই দিনটিকে তারা দিবস হিসেবে পালন করে আসছে। আইডিইবি একটি সংগঠন। সেখাসে ডিপ্লোমা প্রকৌশলী সদস্য পাঁচ লাখ ও ছাত্রছাত্রী চার লাখ। এই সংগঠনের সঙ্গে ভারতের দুটি চুক্তি হয়েছে। একটি বিদেশি রাষ্ট্র কখনো অন্য একটি রাষ্ট্রের কোনো সংগঠনের সঙ্গে চুক্তি করে না। তখনই আসে যখন দেখে ওই সংগঠনের বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে। তাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করে না। সংগঠনের উন্নয়ন এবং দেশের উন্নয়নে কাজ করে।

আইডিইবি’র গাজীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালে শিক্ষা কমিশনের সদস্যদের দিক-নির্দেশনায় বলেছিলেন, আমি চাই আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান একটি শিক্ষাব্যবস্থা। তিনি বলেছিলেন, আমি চাই কৃষি কলেজ, ইঞ্জিনিয়ারিং স্কুল ও কলেজ যাতে সত্যিকারের মানুষ হয়। বুনিয়াদি শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শনের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বার উল্লেখ্য করেছেন, ‘শিক্ষা আমাদের অগ্রাধিকার আর কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার।’ প্রতিটি সরকারি-বেসরকারি সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দক্ষতার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কারিগরি শিক্ষাকে মূলস্রোতধারার শিক্ষায় রূপান্তরসহ কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ৫০ ভাগে উন্নতি করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণীত হয়। উন্নয়নের মূলচালিকা শক্তি টেকনিক্যাল এডুকেশন। আমার এর পরিপূর্ণ বাস্তবায়ন চাই। ভিশন ২০৪১ বাস্তবায়নে সরকার বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার ব্যাপক সম্প্রসারণ ও উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা টেকনিক্যাল এডুকেশন আরো এগিয়ে যাবে।

তিনি বলেন, পেশাগত খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন বঞ্চনা ও দাবিয়ে রাখার পাঁয়তারা করছে একটি চক্র। দেশীয় ও আন্তর্জাতিক একটি প্রতিক্রিয়াশীল চক্র ডিপ্লোমা প্রকৌশল শিক্ষাকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই জনস্বার্থবিরোধী চকান্তকারীদের যেকোনো চক্রান্ত এদেশের নয় লাখের অধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী প্রকৌশলীরা রুখে দেবে। দেশের এই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল শিক্ষাকে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না। ডিপ্লোমা প্রকৌশলী ছাত্র শিক্ষক পেশাজীবীদের সকল দাবি বাস্তবায়ন করা করার দৃঢ় আহ্বান এবং প্রতি বছর ৮ নভেম্বরকে গণপ্রকৌশল দিবস হিসেবে উদযাপনের সরকারি ঘোষণা দাবি জানাচ্ছি।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) গাজীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউল্ল্যাহ মণ্ডল, আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. শামসুর রহমান, আইডিইবির কেন্দ্রয়ী নির্বাহী কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বঙ্গবন্ধু পরিষদ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, আইডিইবি রাজশাহী অঞ্চলের সহসভাপতি মো. কবির উদ্দিন, আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য শরীফ হোসেন ঢালী প্রমুখ।

দ্বিতীয় সেশনে প্রকৌশল ভবনের হলরুমে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত প্রতিনিধি দল গাজীপুর জেলায় আগমন উপলক্ষে সাংগঠনিক সভা ২০২২-এর আয়োজন করা হয়েছে। সভায় (আইডিইবি) গাজীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. শামসুর রহমান, আইডিইবির কেন্দ্রয়ী নির্বাহী কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আইডিইবি রাজশাহী অঞ্চলের সহসভাপতি মো. কবির উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০