admin
৩০ নভেম্বর ২০২২, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩, আহত ২৩

পাকিস্তানের কোয়েটার বালেলি এলাকায় একটি পুলিশ ট্রাকের কাছে আত্মঘাতী হামলায় একজন পুলিশ কর্মকর্তা এবং দুই বেসামরিক নাগরিকসহ তিনজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন।

কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ডিআইজিপি) গুলাম আজফার মহেসার জানিয়েছেন, বুধবার কোয়েটা শহরে পোলিও টিকাদানকারীদের রক্ষা করার দায়িত্ব থাকা একটি পুলিশ দলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছে। এছাড়াও ২০ জন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক সহ কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, বিস্ফোরণে মোট তিনটি গাড়ি বিস্ফোরিত হয়েছে , অনুমান করা হচ্ছে বিস্ফোরণে ২৫ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল।

এদিকে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি গোষ্ঠীটি সরকারের সাথে যুদ্ধবিরতি প্রত্যাহার করার এবং তার যোদ্ধাদের সারা দেশে হামলা চালানোর জন্য বলার একদিন পরে বুধবার বিস্ফোরণটি ঘটে।

এর আগেও জঙ্গি গোষ্ঠীটি দেশটিতে পোলিও টিকাদান দলগুলির ওপর হামলা চালিয়েছে। তাই সরকার পোলিও টিকাদান কর্মসূচিতে পুলিশি সহায়তা প্রদান করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০