admin
৩০ নভেম্বর ২০২২, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়ছে না প্রবাসী আয়, ২৫ দিনের পরিসংখ্যান

পুরনো বৃত্তেই ঘুরপাক খাচ্ছে প্রবাসী আয়। নানা উদ্যোগ নেওয়ার পরও বাড়ছে না সে আয়। চলতি মাসের ২৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৪ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৬ টাকা ৫০ পয়সা ধ‌রে) যার পরিমাণ ১৪ হাজার ৩৪৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ পরিসংখ্যানে এমন চিত্রই উঠে এসেছে।

এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়াবে ১৬০ কোটি ডলারে। যা আগের মাসের চেয়ে কিছুটা বেশি এবং গত বছরের নভেম্বের মাসের চেয়েও বেশি। তবে চলতি বছরের শুরু এবং গত বছরের শেষের মাসগুলোর চেয়ে কম। ফলে আপাতত প্রবাসী আয়ে বড় ধরণের ধস না নামলেও বড় ধরণের কোনো বৃদ্ধিও দেখা যাচ্ছে না।

অর্থনীতির অন্যতম এ সূচকটির নেতিবাচক গতি দুশ্চিন্তায় ফেলেছে সরকারকে। এমন পরিস্থিতিতে বৈধ পথে রেমিট্যান্স আনতে বিভিন্ন শর্ত শিথিল, চার্জ ফি মওকুফসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারপরও প্রবাসী আয়ে মিলছে না আশানুরূপ সাফল্য।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে প্রবাসী আয়ে তার ছাপ পড়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে দেশে ব্যাংক নিয়ে নানা রকম অপপ্রচার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের ২৫ দিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৪০ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৮ লাখ ডলার এবং দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ লাখ মার্কিন ডলার।

এই ২৫ দিনে যথারীতি সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। সর্বোচ্চ ৩২ কোটি ৮৮ লাখ ডলার এসেছে ব্যাংকটির মাধ্যমে। এরপর অগ্রণী ব্যাংকে এসেছে ৯ কোটি ৬ লাখ, ডাচ্–বাংলা ব্যাংকে ৮ কোটি ৫৫ লাখ, সোনালী ব্যাংক ৮ কোটি ১৪ লাখ এবং আল আরাফা ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৪৫ লাখ ডলার প্রবাসী আয়।

প্রবাসী আয় প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছরের ফেব্রুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। এরপর প্রবাসী আয় ওঠানামা করলেও গত অক্টোবরের মতো প্রবাসী আয় প্রবাহ এতোটা কমেনি। অক্টোবরে ১৫২ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। যা ছিল টানা ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। ২০২১ সালের অক্টোবরে প্রবাসী আয় এসেছিল ১৬৪ কোটি ৬৯ লাখ ডলার।

হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর কারণেই বৈধপথে প্রবাসী আয় কমছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বৈধ উপায়ে পাঠাতে প্রবাসী আয়ের বিপরীতে আড়াই শতাংশ নগদ প্রণোদনা দেওয়া, প্রবাসী আয় পাঠানো ব্যক্তিদের সিআইপি সম্মাননা দেওয়া, রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজ করা, অনিবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ও গৃহায়ণ-অর্থায়ন সুবিধাও দেওয়া হচ্ছে।

এছাড়া ফিনটেক পদ্ধতির আওতায় আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ড্রয়িং ব্যবস্থা স্থাপনে উদ্বুদ্ধ করা ও প্রবাসী আয় পাঠাতে ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজগুলোর চার্জ ফি মওকুফ করা হয়েছে। তারপরও প্রবাসী আয়ে গতি ফিরছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০