admin
৩০ নভেম্বর ২০২২, ৯:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সব্যসাচীকে নিয়ে ঐন্দ্রিলার মায়ের আবেগঘন স্ট্যাটাস

মানেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছর বয়সেই নিভে গেছে তার জীবনপ্রদীপ। ইতোমধ্যে কেটে গেছে সাত দিন। প্রতিটি মুহূর্তে তার সব স্মৃতি পীড়া দিচ্ছে স্বজনদের।

মেয়েকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক তার ছবি ও ভিডিও ক্লিপস শেয়ার করছেন মা শিখা শর্মা। শুধু ঐন্দ্রিলা নয়, তার প্রেমিক সব্যসাচীকে নিয়েও আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রীর মা।

সব্যসাচী ও ঐন্দ্রিলা অভিনীত এক ধারাবাহিকের ক্লিপস শেয়ার করে মা শিখা শর্মা লিখেছেন, ‘আমার সব্যের ঐন্দ্রিলা।’ এই মাত্র একটি লাইনেই তিনি বুঝিয়ে দিয়েছেন, সব্যসাচীই ছিলেন তার মেয়ের অন্যতম ভরসা।

এদিকে ঐন্দ্রিলার উদ্দেশে বড় বোন ঐশ্বর্য শর্মা লিখেছেন, অনেক দিন তো হলো, এবার তাড়াতাড়ি চলে আই বুনু (বোন)। তুই (ঐন্দ্রিলা) ছাড়া আমি যে পঙ্গু। কে আমাকে সাজিয়ে দেবে বল তো? কে আমার ছবি তুলে দেবে? কে না বলা মনের কথাগুলো আমার মুখ দেখে বুঝে যাবে? কে আলাদিনের আশ্চর্য্য প্রদীপের মতো আমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করবে? কার সঙ্গে আমি ঘুরতে যাবো? কার সঙ্গে পার্টি করবো? কার সঙ্গে আমি সারারাত জেগে সিনেমা দেখবো, গল্প করবো? কে আমাকে সঠিক পরামর্শ দেবে? আমাদের এখনো কত প্ল্যান বাকি আছে বলতো? কে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে? কে আমার জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়বে, আমাকে আগলে রাখবে?

তিনি আরও লেখেন, আমার যে তুই ছাড়া আর কোনো বেস্ট ফ্রেন্ড নেই। তুই যে আমার জীবনীশক্তি। এই ২৪ বছরে আমি যে নিজে থেকে কিছুই করতে শিখিনি বুনু। আমি জানি তুই সাবলম্বী, কিন্তু তোর দিদিভাই যে তোকে ছাড়া খুব অসহায়। তাড়াতাড়ি আমার কাছে চলে আয় বুনু। অপেক্ষায় রইলাম।

প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অভিনয়ে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। তবে বিধি বাম। গত ১ নভেম্বর রাতে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তিনি। ডাক্তারদের শত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। গত ২০ নভেম্বর দুপুর ১টায় পৃথিবী ভ্রমণ শেষ করেন ঐন্দ্রিলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০