admin
৩০ নভেম্বর ২০২২, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সব আমার মায়ের দোষ’ লিখে নবদম্পতির আত্মহত্যা

প্রেমের সম্পর্কের পর মাত্র দুই মাস আগে বিয়ে; কিন্তু মেনে নেয়নি মেয়ের পরিবার। মেয়েটি মেহেদি দিয়ে নিজের হাতে লিখেছে- ‘সব আমার মায়ের দোষ, আমরা চলে যাচ্ছি’।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ওই নবদম্পতির লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠে। নবদম্পতি ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তারা হলেন- সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের চুনু শেখের ছেলে রমজান হোসেন ওরফে রুজিব শেখ (২০) ও তার স্ত্রী হরিণাকুণ্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৮)। মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন তারা।

এ বিষয়ে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এসআই বিল্লাল হোসেন জানান, ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে স্বামী ও স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন। মাত্র দুই মাস আগে বিয়ে করেন তারা। মেয়ের পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেয়নি। বৃহস্পতিবার মুক্তা খাতুনকে ছেলের বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। এ কারণেই তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মেয়েটি তার বাম হাতে মেহেদি দিয়ে লিখেছে- ‘সব আমার মায়ের দোষ, আমরা চলে যাচ্ছি’।

স্থানীয়রা জানান, সকালে ঝুলন্ত জোড়া লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে দম্পতির মরদেহ দেখতে শত শত নারী-পুরুষ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠে ভিড় করেন। পরে পুলিশ এসে তাদের লাশ দুইটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০