পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহজাহান খান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শাহাজাহান খানের মৃত্যুর খবর শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ হাসপাতালে যান।
এর আগে গত ৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে শুক্রবার (৪ নভেম্বর) রাতে পটুয়াখালী-বরিশাল সড়কের তেলিখালী এলাকায় শাহজাহান খান এবং তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা হামলার শিকার হন। এতে গুরুতর আহত হন শাহজাহান খান।
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংসু সরকার কুট্টি বলেন, বরিশালের গণসমাবেশে যোগ দিতে গিয়ে ৪ নভেম্বর রাতে হামলার শিকার হন শাহজাহান খান। এতে তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শায়রুল কবির খান জানান, মরহুমের প্রথম জানাজা বাদ জহুর পল্টন বিএনপির অফিসে, দ্বিতীয় জানাজা পটুয়াখালী জেলা বিএনপি অফিস কার্যালয় আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায়, তৃতীয় জানাজা সকাল ১১টায় দশমিনা উপজেলায়, চতুর্থ জানাজা বাদ জহুর গলাচিপা উপজেলায়, পঞ্চম জানাজা বিকাল ৩টায় নিজ ইউনিয়ন চিকনিকান্দীতে অনুষ্ঠিত হবে। তারপর বাদ আছর নিজ বাবা মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থান দক্ষিণ সুতাবাড়িয়া গ্রামে দাফন করা হবে।
মন্তব্য করুন