admin
৪ ডিসেম্বর ২০২২, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা কিশোরের পকেটে থাকা চিরকুট

নীলফামারীর সৈয়দপুরে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্রী শান্ত রায় (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ সময় তার মোবাইলের কভারে নিচে থাকা একটি চিরকুট পায় পুলিশ। সেখানে সে লিখে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ চিরকুটটি ওই স্কুলশিক্ষার্থীর বলে নিশ্চিত করেছে পুলিশ।

আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে ওয়াপদা রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরা হয়ে যায়।

শান্ত রায় বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি এলাকার শ্রী সাগর রায়ের ছেলে। সে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্ত রায় এবার নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। সে ২০২৩ সালে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রোববার সকালে সে স্কুলে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আসে। স্কুল থেকে বের হয়ে সে উল্লেখিত এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন কাছাকাছি আসলে রেললাইনে ঝাঁপ দেয় সে। এতে ট্রেনে কাটা পড়ে তার দেহ দুই টুকরো হয়ে যায়।

শান্ত রায়ের বাবা সাগর রায় বলেন, ‘অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই সে স্কুলে আসে। বাড়িতে তার আত্মহত্যা করার মতো কোনো ঘটনাই ঘটেনি।’

সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘শান্ত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার নামের মতোই সে শান্ত প্রকৃতির ছেলে। আজও স্কুলে এসেছিল। তাকে দেখে স্বাভাবিকই মনে হয়েছে। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করল তা আমার জানা নেই।’

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমারা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে মরদেহের প্যান্টের পকেটে রাখা মোবাইলের কভারের ভেতরে থেকে একটি চিরকুট উদ্ধার করি। চিরকুটে মোবাইল নম্বরসহ লেখা রয়েছে-‘কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়।’ আমি নিজে স্কুলে গিয়ে তার পরীক্ষার খাতার সঙ্গে চিরকুটের লেখা মিলিয়ে দেখেছি। আমার মনে হয়েছে এটি তার হাতেই লেখা।’

ওসি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০