admin
৫ ডিসেম্বর ২০২২, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০০ টিরও বেশি কামানের গোলা নিক্ষেপ করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া সোমবার তার পূর্ব এবং পশ্চিম উপকূল থেকে সমুদ্রে প্রায় ১৩০টি আর্টিলারি শেল বা কামানের গোলা নিক্ষেপ করেছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, সোমবার উত্তর কোরিয়ার ছোঁড়া বেশ কয়েকটি আর্টিলারি শেল সমুদ্র সীমানার কাছে একটি বাফার জোনে অবতরণ করেছে, যা ২০১৮ সালের আন্ত-কোরিয়ান চুক্তির লঙ্ঘন। যে চুক্তিটি (সিএমএ) ছিল উত্তরের নেতা কিম জং উন এবং তৎকালীন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন-এর মধ্যে কয়েক মাস বৈঠক থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ বিষয়ে উত্তরকে বেশ কয়েকটি সতর্কবার্তা পাঠিয়েছে।

উত্তর কোরিয়া তাৎক্ষণিকভাবে আর্টিলারি ফায়ারের বিষয়ে রিপোর্ট করেনি, তবে তারা যুদ্ধবিমান এবং আর্টিলারি ইউনিটের মাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং মহড়া সহ ক্রমবর্ধমান সংখ্যক সামরিক কার্যক্রম পরিচালনা করছে।

এই বছর উত্তর কোরিয়া ২০১৭ সালের পর প্রথমবারের মতো তার দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এর পরীক্ষা পুনরায় শুরু করেছে এবং দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের আশঙ্কা তারা পারমাণবিক পরীক্ষা আবার শুরু করার প্রস্তুতিও নিয়েছে। এর প্রতিক্রিয়ায় চলতি বছর সামরিক মহড়া বাড়িয়েছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০