admin
৬ ডিসেম্বর ২০২২, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে কোয়ার্টারে ব্রাজিল

বিশ্বসেরা আক্রমণভাগের দুর্দান্ত প্রদর্শনীতে স্টেডিয়াম নাইন সেভেন ফোর ভাসল গোল বন্যায়। পর্তুগালকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়া দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মাতল ব্রাজিল। সন ইয়ং-মিনদের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল নেইমার-রিচার্লিসনরা।

ম্যাচের শেষ বাঁশি বাজতে ৯০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হলেও ব্রাজিলের শেষ আট নিশ্চিত হয়ে গিয়েছিল মূলত প্রথমার্ধের ৩৬ মিনিটেই। ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারকে পেয়েই যেন চেনা ছন্দের ব্রাজিলকে দেখল ফুটবল বিশ্ব। তার ফেরাতে যেন দল পুরোপুরি উজ্জীবিত এবং ম্যাচের সপ্তম মিনিটে প্রথম আক্রমণেই গোল বের করে নেয় সেলেসাওরা।

এরপর ১২, ২৯ এবং ৩৬তম মিনিটে আরও তিনবার দক্ষিণ কোরিয়ার জালে বল জড়িয়েছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণেও গোল আর বের করা যায়নি। বরং, কাউন্টার অ্যাটাকে গিয়ে একটি গোল আদায় করতে সক্ষম হয়েছে তারা।

ম্যাচের ৭ম মিনিটে ডান প্রান্ত থেকে অসাধারণ এক আক্রমণ সাজান রাফিনহা। তিনি ডানপ্রান্ত বল ঠেলে দিলে সেটা ফাঁকায় দাঁড়িয়ে থাকা ভিনিসিয়ুস জুনিয়র পেয়ে যান এবং সময় নিয়ে ডান পায়ের শট নেন তিনি। জড়িয়ে যায় দক্ষিণ কোরিয়ার জালে।

১১তম মিনিটে বক্সের মধ্যে রিচার্লিসনকে ফাউল করেন দক্ষিণ কোরিয়ার ৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় জুং উ ইয়ং। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ১২তম মিনিটে স্পট কিক নেন নেইমার। জড়িয়ে যায় কোরিয়ানদের জালে।

১৬ মিনিটে গোলের অসাধারণ এক সুযোগ পেয়েছিলো দক্ষিণ কোরিয়া। হাওয়াং হি চানের দুর্দান্ত শটটি দারুণ ক্ষিপ্রতায় গোল থেকে ব্রাজিলকে বাঁচান গোলরক্ষক অ্যালিসন।

২৩ মিনিটে ভিনিসিয়ুসের অসাধারণ এক শট ফিরিয়ে দেন কোরিয়ান গোলরক্ষক। ২৯তম মিনিটে অসাধারণ এক সম্মিলিত আক্রমণ থেকে গোল আদায় করে নেয় ব্রাজিল। এবার গোলদাতা রিচার্লিসন।

নিজে বক্সের সামনে বল নিয়ন্ত্রনে নিয়ে দারুণ স্কিল দেখান। এরপর বল ঠেলে দেন মার্কুইনহোসের দিকে। তিনি বল দেন থিয়াগো সিলভার কাছে। সিলভা আলতো টোকায় বল ঠেলে দেন বক্সের ভেতরে। পেয়ে যান রিচার্লিসনই। সামনে গোলরক্ষক ছাড়া আর কেউ ছিলেন না। আলতো টোকায় বলটি তিনি জড়িয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার জালে।

৩২তম মিনিটেই দারুণ এক সুযোগ পেয়েছিলো দক্ষিণ কোরিয়া। এবারও হাওয়াং হায়ে চান শট নিয়েছিলেন ব্রাজিলের পোস্ট লক্ষ্যে। কিন্তু অ্যালিসন তৎপর ছিলেন সেখানে। বল তার হাতের মুঠোয় চলে যায়।

৩৬তম মিনিটেই একহালি ব্রাজিলের। এবার গোলদাতা লুকাস পাকুয়েতা। মাঝ মাঠ থেকে বল নিয়ে এসে বামপ্রান্তে ভিনিসিয়ুসকে পাস দেন নেইমার। ভিনিসিয়ুস বলটি নিয়ন্ত্রনে নিয়েই আলতো টোকায় বল বক্সের মধ্যে ডানপ্রান্ত ফেলেন। লুকাস পাকুয়েতা এক শটেই সেই বলটি জাড়িয়ে দেন দক্ষিণ কোরিয়ার জালে।

৪৫ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান রিচার্লিসন। গোলরক্ষকই ছিল শুধু তার সামনে। রিচার্লিসনের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলটি পেয়েছিলেন নেইমার। কিন্তু তিনিও পারেননি বলটি কোরিয়ানদের জালে জড়াতে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭তম মিনিটে) গোলের সোনালি এক সুযোগ পেয়েছিলো দক্ষিণ কোরিয়া। সন হিউ মিন একেবারে গোলরক্ষকে সামনে পেয়ে গিয়েছিলেন। কিন্তু তার শটটি অসাধারণ দক্ষতায় কর্নারের বিনিময়ে রক্ষা করেন অ্যালিসন।

৫৪ত মিনিট গেলের অসাধারণ এক সুযোগ পেয়েছিলেন রাফিনহা। মাঝ মাঠ থেকে লম্বা পাসে বল পেয়ে ডান প্রান্ত ধরে বল নিয়ে তিনি প্রবেশ করেন কোরিয়ার জালে এবং কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন কোরিয়ার জালে। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে গোল হওয়া থেকে রক্ষা করেন। ভিনিসিয়ুস ফিরতি বল পেলেও বল বাইরে মেরে দেন।

৬২ মিনিটে আরও একটি দারুণ সুযোগ ব্রাজিলের। মাঝ মাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান নেইমার। এরপর বল ডেন ডানপ্রান্তে রাফিনহাকে। বল নিয়ন্ত্রনে নিয়ে বাম পায়ের অসাধারণ এক শট নিয়েছিলেন। কিন্তু গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় দক্ষিণ কোরিয়া।

৬৮ মিনিটে নিশ্চিত গোল বঞ্চিত হয় দক্ষিণ কোরিয়া। সন হিউং মিনের শট প্রথমে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলরক্ষক অ্যালিসন। ওই সময় গোলমুখে ছোট বক্সে হালকা জটলা তৈরি হয়। ওই একই সময়ে জটলার ভেতর থেকে আরও দু’বার গোলমুখে শট নিলে প্রথমে মার্কুইনহোস এবং পরে আলভেজ দলকে গোল থেকে রক্ষা করেন।

৭৭ মিনিটে একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। প্রথমে ফ্রি-কিক পায় কোরিয়ানরা। শট নেন সন। ডিফেন্সের দেয়ালে লেগে বল ফিরে আসলে সেটি পেয়ে যান সিউং হো পাইক। বাম পায়ের অসাধারণ এবং বুলেট গতির এক শটে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন তিনি।

৮০তম মিনিটে আবারও অ্যালিসনের দক্ষণতা এবং ক্ষিপ্রতায় রক্ষা পায় ব্রাজিল। এবার গোলের জন্য শট নেন কোরিয়ার এক স্ট্রাইকার; কিন্তু ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল থেকে ব্রাজিলকে রক্ষা করেন তিনি।

৮৯ তম মিনিটি বক্সের বাম প্রান্ত থেকে ক্রস দেন মার্টিনেলি। দানি আলভেজ অসাধারণ এক শট নিলে কোরিয়ান ডিফেন্ডার কর্নারের বিনিময়ে দলকে গোল থেকে রক্ষা করেন।

তার আগে ক্রোয়েশিয়া-জাপানের ম্যাচে হয়েছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতার পর টাইব্রেকারে জাপানের তিনটি শট ফিরিয়ে দিয়েছেন গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। তাতে ৩-১ গোলে টাইব্রেকার জিতে ক্রোয়েশিয়া উঠে কোয়ার্টার ফাইনালে। ফলে শেষ আটের লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ হল ক্রোয়েশিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০