admin
৬ ডিসেম্বর ২০২২, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সত্যিই কি বিপুল অংকে ম্যানইউ ছেড়ে সৌদির ক্লাবে যাচ্ছেন রোনালদো?

কাতার বিশ্বকাপ চলাকালীনই কি ঘটে গেল বিশ্ব ফুটবলের সব থেকে বড় দলবদলের ঘটনা? এমনই গুঞ্জন চলছে এখন ফুটবল বিশ্বে। বেশ কিছু দিন ধরেই প্রিমিয়ার লিগ ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের শীতলতা তৈরি হয়েছিল বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। সিআরসেভেনের সাম্প্রতিক সাক্ষাৎকারের পর ম্যান ইউ এবং রোনালদোর সম্পর্কের আরও অবনতি হয়। তখন থেকেই একটা জল্পনা ছিল, বিপুল অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাবে যোগ দিতে পারেন রোনালদো। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সৌদি ক্লাব আল নাসেরে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন সিআরসেভেন।

নতুন বছরে চমক দেওয়া হবে রোনালদো ভক্তদের। আর সেই কারণেই নাকি এখন এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে উভয়পক্ষ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরই তাকে বিশাল অর্থের প্রস্তাব দেয় সৌদি আরবের স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, রোনালদোর এজেন্টের সঙ্গে সব কথা চূড়ান্ত হয়ে গেছে আল নাসেরের। এখন অপেক্ষা চুক্তিপত্রে সই হওয়ার। রোনালদো বা তার এজেন্ট এই বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, গত বছরও রোনলদোকে প্রস্তাব দিয়েছিল আল নাসের ক্লাব কর্তৃপক্ষ । যদিও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এখন দেখার আসন্ন মৌসুমে তিনি সত্যিই সৌদি আরবের ক্লাবের হয়ে খেলেন কি না।

তবে রোনালদোর সৌদি আরবের ওই ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোও এ ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খুলেননি। সময় বলে দেবে সত্যিই তিনি ওই ক্লাবে যোগ দিচ্ছেন কি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০