admin
৬ ডিসেম্বর ২০২২, ৬:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে আগুনে পুড়ে ঘুমন্ত কনস্টেবলের মৃত্যু

হবিগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে পুড়ে রুবেল আহমদ (৩২) নামে ট্রাফিক পুলিশের এক সদস্য মারা গেছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে পৌর শহরের ২ নম্বর পুল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত রুবেল জেলা ট্রাফিক পুলিশ অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অপর একজন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গভীর রাত পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়েছিলেন।

স্থানীয়রা জানান, রুবেল মিয়াসহ কয়েকজন শহরের ২ নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বদ্ধ ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০