admin
৭ ডিসেম্বর ২০২২, ৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে মধ্যরাতে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা, আতঙ্ক

গুজব না সত্য সেই বিষয়টি এখনো নিশ্চিত হতে না পারলেও প্রকৃত ঘটনা কি তা জানতে কাজ করছেন বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি

বরিশালে মধ্য রাতে মসজিদের মাইকেডাকাত পড়েছেবলে ঘোষণা নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে 

মঙ্গলবার রাত একটার পর নগরীর বিভিন্ন এলাকাসহ বাবুগঞ্জ, উজিরপুর, কাউনিয়াসহ কয়েকটি উপজেলার বিভিন্ন মসজিদ থেকে এমন মাইকিং করা হয়। 

কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনিও ধরনের ঘোষণা শুনেছেন। তবে গুজব না সত্য সেই বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেননি। 

প্রকৃত কি ঘটনা, জানার জন্য মাঠে রয়েছেন বলে জানান তিনি। 

কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা গুজব। রোববার রাতে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর বাবুগঞ্জের পূর্ব ভুতেরদিয়া গ্রামের একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এর সূত্র ধরে কেউ আবার গুজব ছড়াচ্ছে।” 

আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “নগরীর নিরাপত্তায় যথেষ্ট পুলিশ রয়েছে।” 

নগরীর আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা মাহাদি হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার এলাকায় মসজিদ থেকে ডাকাত পড়ার কথা জানিয়েছে।” 

একইভাবে ডাকাত পড়ার আতঙ্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট দিয়েছেন অনেকে। 

নগরীর স্বরোড বাকলার মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম লিখেছেন– “ডাকাত এসেছে, ডাকাত এসেছে এমন মাইকিং মসজিদ থেকে শোনা গেছে।” 

এমনভাবে নগরীর কালুশা সড়ক, সিএন্ডবি রোড, ভাটিখানা, কাউনিয়া, উজিরপুর এবং বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা আশেপাশের এলাকার বাসিন্দারামসজিদের মাইকে ডাকাত পড়ার প্রচার করা হয়েছেবলে ফেসবুকে পোস্ট দিয়েছেন 

তবে কোথায় প্রথম ধরনের প্রচার হয়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি 

নগরীর এনজিও ব্যক্তিত্ব কাজী এনায়েত হোসেন শিবলু মন্তব্য করেন, “অবশ্যই ধরনের ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন। যেসব মসজিদ থেকে ধরনের ঘোষণা দেওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদঘাটন করা হোক।” 

বিষয়ে বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মন্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সকালে শুনেছি উত্তর দিক দিয়া, বাবুগঞ্জ থেকে শুরু হইছে পরে খবর নেবো” 

বরিশাল জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মসজিদের ক্যাশিয়ার ফোন দিয়ে আমাকে জাগিয়েছে। উঠার পর আমিও একটি মসজিদের মাইক থেকে বলছেএলাকায় ডাকাত পড়ছে, আপনারা সতর্ক থাকুনএমন ঘোষণা শুনেছি 

বাবুগঞ্জ, নবগ্রাম রোডসহ বিভিন্ন এলাকায় শুনেছি কিন্তু কথাটার বাস্তবতা কতটুকু বলতে পারবো না” 

তবে মাইকিং করেছে, এমন কোনো মসজিদের কারো সঙ্গে কথাও হয়নি বলে জানিয়ে তিনি বলেন, “সকালে কয়েকজনকে ফোন দিয়েছি। তারা বলছে জানেন না।” 

নগরীর নম্বর ওয়ার্ড মহাবাজ পঞ্চায়েত বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আলআমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে তিনিও ফেসবুকে ডাকাত আতঙ্কে দেখেছেন। তিনিও মাইকে সতর্ক থাকার কথা প্রচার করবেন বলে ভেবেছিলেন। কিন্তু কিছু নিশ্চিত হতে না পারায় আর করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০