admin
৮ ডিসেম্বর ২০২২, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজও ফখরুলকে কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজকেও রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে দেয়া হয়নি।

এসময় তাকে বিজয়নগর মোড় থেকেই থামিয়ে দেয় পুলিশ। পরে পুলিশের সঙ্গে কথা বলার একপর্যায়ে সেখানে কেউ যেতে পারবে না বলে জানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। এরপর সাংবাদকিদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে না দেয়ার বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে যেতে দেয়া হবে না। পুলিশের ওপর সেখান থেকে বোমা নিক্ষপ করা হয়েছে। আমরা সেই জায়গাটিকে ‘প্লেস অব অকারেন্স’ হিসেবে বিবেচনা করছি। সিআইডি ক্রাইম সিন নিয়ে কাজ করছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে কেউ যেতে পারবে না।’

পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমি দলের মহাসচিব। আমাকে আমার দলীয় কার্যালয়ে যেতে দেয়নি পুলিশ। বরং তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। রাজনৈতিক দলের নেতার মতো কথা বলছে। তারাই সেখানে বোমা ও লাঠি সোটা রেখেছে। তারাই বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে পুরোপুরি নস্যাৎ করার জন্য পরিকল্পনা করেছে।

তিনি বলেন, ‘বিএনপির অফিসে বোমা বা এ ধরনের কোনো কিছুই ছিল না। একটা দলের মহাসচিব যদি অফিসে যেতে না পারে তাহলে কী করে এখানে গণতন্ত্র থাকবে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার এবং ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয়া ও আটককৃত নেতাকর্মীদের মুক্তি সহ সব দায় দায়িত্ব সরকারকে দিচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০