admin
৮ ডিসেম্বর ২০২২, ৮:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাইগারদের দুর্দান্ত জয়

আঙ্গুলের আঘাতে হাসপাতালে গিয়েছিলেন রোহিত শর্মা। ব্যান্ডেজ বেধে আবার মাঠে ফিরেও আসেন। হয়তো মাঠে নামার চিন্তাও ছিলো না। কিন্তু দলের যখন অবস্থা খারাপ, তখন ঝুঁকি নিয়ে মাঠে নামেন তিনি। নেমেই ভারতের আশার পালে বাতাস দিতে শুরু করেন। এমনকি ৪৯তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের ওভারে তিন বলের ব্যবধানে দু’বার তার ক্যাচ মিস করেন এবাদত হোসেন এবং এনামুল হক বিজয়।

দু’বার ক্যাচ মিসের ফলে এক ওভারেই ২০ রান নিয়ে নেন রোহিত। শেষ ওভারে প্রয়োজন দাঁড়ায় ২০ রান। ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে দুটি বাউন্ডারি মেরে বসেন তিনি। পয়েন্ট এবং থার্ডম্যান দিয়ে বাউন্ডারি মেরে দেন তিনি।
চতুর্থ বল ডট দিলেও পঞ্চম বলে আবারও ছক্কা মেরে দেন রোহিত। শেষ বলে প্রয়োজন ছিল ৬ রানের। কিন্তু কোনো রানই নিতে পারেননি রোহিতরা। বাংলাদেশ জিতে গেলো ৫ রানে।

জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্রেয়াশ আয়ারের ৮২ এবং অক্ষর প্যাটেলের ৫৬ রানের ওপর ভর করে ভারতীয়দের জয়ের লক্ষ্যে অনেকদূর এগিয়ে যায়। শেষ মুহূর্তে রোহিত শর্মা আশার বাতি জালালেও জয় সম্ভব হয়নি। বরং, ৫ রানে জয়ের সঙ্গে সিরিজও জিতে যায় বাংলাদেশ।

২০১৫ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠে প্রথম সিরিজ জিতেছিল টাইগাররা। সেই জয়ের সাত বছর পর আবারও ঘরের মাঠে সিরিজ জিতলো বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লিটনের দল।

জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্রেয়াশ আয়ারের ৮২ এবং অক্ষর প্যাটেলের ৫৬ রানের ওপর ভর করে ভারতীয়দের জয়ের লক্ষ্যে অনেকদূর এগিয়ে যায়। শেষ মুহূর্তে রোহিত শর্মা আশার বাতি জালালেও জয় সম্ভব হয়নি। বরং, ৫ রানে হেরে যেতে হয়েছে তাদের।
মেহেদী হাসান মিরাজের বীরত্বেই মূলত ভারতের বিপক্ষে এই সিরিজ জয়। প্রথম ম্যাচটিতে নিশ্চিত হেরে গিয়েছিলো বাংলাদেশ। এমন এক পরিস্থিতিতে ম্যাচ বের করে এনেছেন মিরাজ। শেষ উইকেটে ৫১ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয় এনে দেন তিনি।

আজ দ্বিতীয় ম্যাচে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এ সময় মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে গড়েন ১৪৮ রানের দুর্দান্ত এক জুটি। শুধু তাই নয়, নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও তুলে নেন মিরাজ। ২৭২ রানের লক্ষ্য পায় ভারত।

জবাব দিতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে ভারতীয়রা। বিরাট কোহলিকে বোল্ড করে দেন এবাদত হোসেন। ৬ বলে ৫ রান করেন তিনি। ১০ বলে ৮ রান করে আউট হয়ে যান শিখর ধাওয়ানও। মোস্তাফিজের বলে ধাওয়ানের ক্যাচ ধরেন মিরাজ। এরপর ৩৯ রানের মাথায় ওয়াশিংটন সুন্দর, ১৪ রানের মাথায় লোকেশ রাহুল আউট হয়ে যান। এর মধ্যে একটি উইকেট নেন মিরাজই।
৬৫ রানে ৪ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল ভারতীয়রা, তখন হাল ধরেন স্রেয়াশ আয়ার এবং অক্ষর প্যাটেল। ১০৭ রানের অনবদ্য জুটি গড়ে তোলেন তারা। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ভারতের এই জুটি। ভাঙা প্রয়োজন। না হলে জয় তাদের হাতের মুঠোয় চলে যাবে।

এ সময় আবারও ত্রাতার ভূমিকায় মেহেদী হাসান মিরাজ। তার বলে ক্যাচ তুলে দিলেন স্রেয়াশ আয়ার। ডিপ মিডউইকেটে বাম পাশে কাত হয়ে অসাধারণ ক্যাচটি ধরেন আফিফ হোসেন ধ্রুব। ১০২ বলে খেলা ৮২ রানের ইনিংসটি শেষ হেয় যায় ভারতের ১৭২ রানের মাথায়। এরপর অক্ষর প্যাটেলও আউট হন এবাদত হোসেনের বলে, সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে।

শার্দুল ঠাকুর ৭ রান করে এবং দিপক চাহার ১১ রান করে আউট হয়ে যান। এ সময় মাঠে নামেন রোহিত শর্মা। নেমেই ঝড় তোলেন। ২৮ বলে হাফ সেঞ্চুরি তারই সাক্ষ্য দেয়। পুরো টি-টোয়েন্টি ব্যাটিং করলেন। কিন্তু দলকে আর জেতাতে পারলেন না। মোহাম্মদ সিরাজ ১২ বল খেলে ২ রান করে আউট হয়ে যান।
এবাদত হোসেন ২টি, মেহেদী হাসান মিরাজ ২টি, সাকিব আল হাসান ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এনামুল হক বিজয় (১১), লিটন দাস (৭), নাজমুল হোসেন শান্ত (২১), সাকিব আল হাসান (৮) এবং মুশফিকুর রহিম আউট হয়ে যান দ্রুত। ৬৯ রানে ৬ উইকেট পড়লে হাল ধরেন মিরাজ এবং মাহমুদউল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০