অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে একটি সামরিক অভিযানের সময় ১৬ বছর বয়সী ফিলিস্তিনি তরুণীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, নিহত তরুণীকে জানা মাজদি জাকারনেহ হিসেবে শনাক্ত করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জাকারনেহ তার বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন যখন তাকে গুলি করে হত্যা করা হয়। তার মাথায় গুলি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বিশেষ বাহিনী রোববার রাত ১০ টায় জেনিন এবং এর শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এসময় ফিলিস্তিনি যুবকদের সাথে সংঘর্ষ শুরু হলে নির্বিচারে গুলি ছোড়ে ইসরায়েলি সেনাবাহিনী। কর্মকর্তারা আরও জানিয়েছেন, অভিযানের সময় ইসরায়েলি গুলিতে আরও অন্তত দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, তারা একজন ফিলিস্তিনি নারীকে হত্যার অভিযোগ সম্পর্কে অবগত এবং বিষয়টি খতিয়ে দেখছে।
জেনিনের স্থানীয় কর্মকর্তা আত্তা আবু রমেলেহ জাকারনেহের শোকে সোমবার জেনিনে সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। পরে তার জানাজা অনুষ্ঠিত হবে।
জাকারনেহ পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় এই বছর এ পর্যন্ত ইসরায়েল কর্তৃক নিহত ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশুর একজন। যেখানে ১৭ জন নারীসহ ২০২২ সালে মোট ২১৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতিসংঘ বলেছে, ২০০৬ সালের ২০২২ সালটি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক বছর ছিল। গত বছর থেকে মাটিতে উত্তেজনা ফুটছে, যেখানে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি শহর ও গ্রামে ইসরায়েলি সামরিক অভিযান ও হত্যাকাণ্ড ঘটছে।
অভিযানগুলো বিশেষ করে উত্তর পশ্চিম তীরের জেনিন এবং নাবলুস শহরগুলোতে করা হয়েছে, যেখানে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ বাড়ছে ৷
গত বৃহস্পতিবারও, ইসরায়েলি বাহিনী জেনিন এবং রামাল্লায় অভিযানের সময় ১৫ বছর বয়সী যুবক দিয়া রিমাউই সহ চার ফিলিস্তিনিকে হত্যা করে।
মন্তব্য করুন