admin
১২ ডিসেম্বর ২০২২, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলাকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত ছাড়া অন্যান্য সব যানবাহনকে ভোর সাড় ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিকল্প সড়কে চলাচলের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগ।

যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে যেসব সড়কে: সোনারগাঁও ক্রসিং থেকে ফার্মগেট, খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং ও রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত। শ্যামলী, শিশু মেলা ক্রসিং ও ৬০ ফিট থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত। মহাখালী, জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

লাভরোড পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক থেকে গণভবন ক্রসিং পর্যন্ত। সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশের রাস্তা, কৃষি বিশ্ববিদ্যালয় রাস্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত গাড়িগুলোকে বিজয় সরণি ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্যাপ ও মিরপুর ১০ নম্বর ক্রসিং থেকে জাতীয় প্যারেড স্কয়ার মাঠে প্রবেশ করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া একই দিন মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো উপলক্ষে ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪টা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা সাভার স্মৃতিসৌধে যাতায়াত করবেন।

এ উপলক্ষে ওইদিন অর্থাৎ ১৫ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে গাবতলী আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচলের অনুরোধ করেছে ডিএমপি।

একইভাবে আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকাগামী ওই যানবাহনগুলো নবীনগর থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশের অনুরোধ করা হলো। এছাড়া টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকামুখী যানবাহনগুলোকে কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

বিজয় দিবস উপলক্ষে প্যারেড গ্রাউন্ড কেন্দ্রিক জাতীয় অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০