admin
১৪ ডিসেম্বর ২০২২, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৬

রাজশাহীর শাহমখদুম থানার জামায়াতের নায়েবে আমির হাফিজুর রহমানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১২টা থেকে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত বাকি পাঁচজনের নাম-পরিচয় হয়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপশহর নিউমার্কেট এলাকার ড্রীম ফার্মেসির সামনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা দলটির আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারি সম্পত্তি ধ্বংস করার লক্ষ্যে প্রকাশ্যে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছামাত্র তারা এদিক-ওদিক ছুটতে থাকে এবং পুলিশকে লক্ষ্য করে বাঁশের লাঠি ও ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু হায়দার ও আহাদ আলী আহত হয়। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করে।

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এই ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০