admin
১৫ ডিসেম্বর ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ডাকঘর মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে শামীম মিয়া (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া ( ৩৫) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে গাইবান্ধা থেকে পলাশবাড়ি যাচ্ছিল। পথে ডাকঘর মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

পলাশবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান দুর্ঘটনায় তিনজনের পরিচয় নিশ্চিত করে বলেন, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে শাকিলের ঠিকানা জানা যায়নি।

পলাশবাড়ি থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত একজনের নাম-ঠিকানা জানা যায়নি। বাকি দুইজন স্বামী-স্ত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০