admin
১৫ ডিসেম্বর ২০২২, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনাল আমরাই জিতব : ফ্রান্স প্রেসিডেন্ট

ফ্রান্সের রাষ্ট্রপ্রধান তিনি। কিন্তু ৯০ মিনিটের জন্য একজন পাক্কা ফুটবল সমর্থকের মতোই গ্যালারিতে বসে ছিলেন। ফ্রান্সের জয়ের পর সরল হাসি নয় বরং ক্ষেপাটা উল্লাসই করেন তিনি। শুধু তা-ই নয় মরক্কোর একের পর এক মিস দেখে অন্যদের মতো নিজেও ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। সেই রোমাঞ্চকর দেড় ঘণ্টাকে বর্ণনা করার ভাষা নেই তার মুখে। তবে ম্যাচশেষে জয়ের আনন্দে যখন ডুব দিলেন ফ্রান্স প্রেসিডেন্ট এমনানুয়েল মাক্রোঁ, তখন কি আর সেসব মনে থাকে!

আল বায়িত স্টেডিয়ামে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তকমাটি ধরে রাখতে একের পর এক ধাপে ‘সবুজ চিহ্ন’ এঁকেছে তারা। বাকি শুধু ফাইনাল, আগামী ১৮ ডিসেম্বরের সেই মাহেন্দ্রক্ষণ নিয়ে অবশ্য বেশ আত্মবিশ্বাসী মাঁখো। কোনো সংশয় ছাড়াই জানিয়ে দিলেন, রবিবার তারাই জিততে চলেছেন।

মাক্রোঁ বলেন, ‘দেশবাসীর সরল ও খাঁটি আনন্দের প্রয়োজন, খেলাধুলা তা প্রদান করে থাকে, বিশেষ করে ফুটবল। দেড় ঘণ্টা আগের সময়ের তুলনায় এখন খুব ভালো বোধ করছি আমি। বেশ কিছু জায়গায় ভুগেছিলাম তবে খুবই অসাধারণ এক দলকে খেলতে দেখলাম আমরা। সেজন্য আমাদের কোচ দিদিয়ের দেশম ও তার দলকে অনেক বড় ধন্যবাদ। সবাই মুহূর্তটি উপভোগ করছে এবং রবিবার আমরাই জিতব। আমি রবিবারেও থাকব। ’

গত বিশ্বকাপে ফ্রান্সের ডাগআউটে ছিলেন দেশম। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ফরাসিদের গায়ে বিশ্ব জয়ের সুবাস মাখিয়েছিলেন তিনি। এবার আরো একবার তার হাত ধরে ফাইনালে ফ্রান্স। দেশম ফাইনালে গেলে কখনো যে হারেন না সেই কথাই মনে করিয়ে দিলেন মাঁখো।

ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, ‘এই দল আমাকে খুবই গর্বিত করেছে। আবারও অসাধারণ এক ম্যাচ দেখলাম। দেশমের এটা তৃতীয় ফাইনাল এবং সে ফাইনাল জেতে। শিরোপা আমরা ফিরিয়ে আনবই। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০