admin
১৫ ডিসেম্বর ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুব মহিলা লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় মঞ্চে আসেন আওয়ামী লীগ সভাপতি। এরপর জাতীয় সংগীতের মধ্যে দিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনে উদ্ধোধন করা হয়।

ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের হাজার হাজার নেতা-কর্মীদের সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। নেতা-কর্মীদের ভিড়ে প্রবেশ ফটকগুলোর সামনে জটলা ও ভিড় জমে যায়। তখন সেখানে দাঁড়িয়েই তারা মিছিল ও স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে, এই সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যানবাহন নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেয়নি। সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রীক ক্ষমতাসীন দলের বিগত অনুষ্ঠানে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, ভিসি চত্ত্বর, দোয়েল চত্ত্বর এলাকা প্রতিবন্ধক দেখা যায়নি। যানবাহন চলাচলও স্বাভাবিক ছিল।

২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সব শেষ সম্মেলন হয়। এতে সভাপতি পদে নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক পদে অপু উকিলকে পুনর্নির্বাচিত করা হয়।

২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া।

একইসাথে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০