admin
১৫ ডিসেম্বর ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ

রাত পোহালে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। লাখো রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা বাঙালি জাতির এই বিজয়। ডিসেম্বরের মাস শুরু থেকেই বাঙালি জাতির হৃদয় বিজয়ের উৎসব।

৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত। রং তুলি আর বাহারি রঙের ফুলে সাজানো হচ্ছে জাতীয় সৌধকে। প্রস্তুত করা হয়েছে শ্রদ্ধা নিবেদনের জন্য। নিরাপত্তার জন্য রয়েছে পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী। পুরো এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে, স্মৃতিসৌধের প্রধান ফটক ও দ্বিতীয় ফটকের সামনে সড়কের ডিভাইডারসহ সব জায়গা সাজানো হয়েছে বাহারি রঙ ও আলোকসজ্জায়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সৌধ এলাকায় নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। সৌধের প্রধান ফটকে সৌন্দর্যবর্ধনের জন্য সাজানো হয়েছে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ছবি দিয়ে ।

স্মৃতিসৌধের ভেতরে বিভিন্ন রঙের আলোকবাতি সংযোজন, ফুল গাছসহ শোভাবর্ধক গাছে নতুন টব দেয়া হচ্ছে। স্মৃতিসৌধের ৮৪ একর জমি জুড়েই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে।

সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে স্মৃতিসৌধের এলাকা জুড়ে। সিসিটিভি ক্যামেরার ম্যাধমে সবকিছু মনিটরিং করা হবে। এরই মধ্যে সৌধ এলাকার বাইরে আতশবাজি ও উচ্চস্বরে মাইক বাজানোয় দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

স্মৃতিসৌধ রাঙানো হয়েছে লাল-সবুজ ও বাহারি রঙের ফুলে। সবুজের মধ্যে লাল দৃশ্য অনন্য করে তুলেছে স্মৃতিসৌধকে।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, গত এক মাস ধরে স্মৃতিসৌধে ৮৪ একর জমি পরিষ্কার- পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৪ ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এছাড়া তিনি আরও বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিত দেখা গেছে। এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এসময় তিনি বলেন, স্মৃতিসৌধ এলাকার সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ফুটপাতগুলো তুলে দেয়া হয়েছে। আমরা ২৪ ঘণ্টা সৌধ এলাকা মনিটরিং করছি। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

জাতীয় স্মৃতিসৌধ ও এর আশেপাশে নিরাপত্তায় আছে ৩ হাজার ৫০০ পুলিশ। নিরাপত্তার চাদরে ঢাকা জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০