admin
১৫ ডিসেম্বর ২০২২, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের অপরাজনীতি থেকে বিদেশিরা নিরাপদ নয়: প্রিন্স

আওয়ামী দুঃশাসনের যে অপরাজনীতি, সেই অপরাজনীতি থেকে বাংলাদেশের কেউতো নয়ই; এমনকি বিদেশিরা আজকে নিরাপদ নয় বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে বলেন, হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত কারাগারে আটক বিএনপির নেতাকর্মীদের ওষুধ সরববাহতে বাধা দেয়া হচ্ছে। তাদেরকে প্রয়োজনীয় কাপড়-চোপড় দিতে দেয়া হচ্ছে না। পরিবারের পক্ষে থেকে দেখা করতে গেলে দেখা করতে দেয়া হচ্ছে না। কারাবন্দী নেতাদের খারাপ আচরণ করা হচ্ছে। বন্দীদের ডিভিশন দেয়া হচ্ছে না। যা কারা রীতি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সরকারের নির্দেশে এমন করা হচ্ছে বলে জানতে পেরেছি।

বিএনপি নেতা নিখোঁজ আবদুর রহিমসহ সকলের সন্ধান করেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের ওপরে হামলার ঘটনা আপনারা কিভাবে দেখছেন এমন প্রশ্নের উত্তরে এমরান সালেহ বলেন, এটি দুঃখজনক, আওয়ামী দুঃশাসনের যে অপরাজনীতি। সেই অপরাজনীতি থেকে বাংলাদেশের কেউতো নয়ই; এমনকি বিদেশিরা আজকে নিরাপদ নয়। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ঘটনা মধ্যে দিয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন হবে। বাংলাদেশের যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানবাধিকার নেই, এখানে যে একটা অপশাসন চলছে তা ফুটে উঠবে।

তিনি আরো বলেন, এ ঘটনার পর পরই ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় বক্তব্য দিয়েছে। তাতেই প্রমাণ করে এ ঘটনার সাথে তারা জড়িত। তারা উস্কানি দিয়ে লোক পাঠিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র পতাকাবাহী গাড়ির উপরে তারা আঘাত করেছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সেখানে হেনস্তা করা হয়েছে।

এর আগেও মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট-এর গাড়িতে মোহাম্মদপুরে গভীর রাতে এই সরকারের নির্দেশেই হামলা চালানো হয়েছিলো। এ কথা কেউ ভুলে যায়নি মন্তব্য করেন বিএনপির এই নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০