admin
১৭ ডিসেম্বর ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে এক লাখ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক

কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। আটক নারীর নাম জোছনা আক্তার (২৪)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান মাহমুদের স্ত্রী।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবার চালান জব্দ করা হয়।

র‌্যাব-১৫ এর কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী বলেন, রাতে সংবাদ পেয়ে র‌্যাব হোয়াইক্যং ক্যাম্পের একটি দল হ্নীলা এলাকায় ওয়াব্রাং মসজিদের পাশে রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জোছনা আক্তারকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জোছনা আক্তার থেকে ১ লাখ ইয়াবা জব্দ হয়।

তিনি আরও জানান, উদ্ধার মাদকদ্রব্যসহ আটক জোছনা আক্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০