admin
১৭ ডিসেম্বর ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩০ ডিসেম্বর বিএনপির গণমিছিল

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর পালন করবে দলটি। এদিন আওয়ামী লীগের কাউন্সিল থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সারাদেশে ২৪ ডিসেম্বর গণমিছিল অনুষ্ঠিত হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, বিএনপি সংঘাত চায় না। বিএনপি শান্তিপূর্ণ উপায়ে সংঘাত নিরসন করতে চাই। সমস্যার সমাধান চায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ ডিসেম্বর তাদের কাউন্সিল থাকায় আমাদের কর্মসূচি পিছানোর আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে রাজনৈতিক আচরণ করতে চাই। এজন্য ১০ দফার আলোকে পূর্ব ঘোষিত কর্মসূচি পুনঃবিনাশ করছি।

তিনি বলেন, যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে, সে ক্ষেত্রে আমরা ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবো না। ঢাকা বাদে সারাদেশে যে কর্মসূচি রয়েছে তা অব্যাহত থাকবে। ঢাকায় ২৪ তারিখের পরিবর্তে ৩০ তারিখ গণমিছিল করবে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেন, অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক যে লড়াই সেই লড়াই জনগণকে স্মরণ করিয়ে দিতে ৩০ ডিসেম্বর গুরুত্বপূর্ণ। ২০১৮ সালে এই দিনে দিনের ভোট রাতে করে এই সরকার ক্ষমতায় এসেছিলো। সেজন্য আগামী ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে ১০ দফার আলোকে এবং ভোট চুরি ও ভোট জালিয়াতি দুর্নীতিবাজ, গণবিরোধী সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আমাদের লড়াই এগিয়ে নেব।

তিনি বলেন, ঢাকা বাদে সারাদের নেতৃবৃন্দকে অনুরোধ করবো ২৪ ডিসেম্বরের গণমিছিল সফল করতে। আর ঢাকা মহানগরীতে ৩০ ডিসেম্বরের এই গণমিছিল যেনো সফল করে। আমাদের এই লড়াইয়ে দেশের অনেক রাজনৈতিক দল যুক্ত হয়েছে। তারা গণতন্ত্র চান, তারা জনগণের নির্বাচিত শাসন চান, তারাও অত্যাচার-অনাচারের অবসান চান, লুটপাটের অবসান চান। তাদের অনেকেই একই কর্মসূচি ঘোষণা করছেন। আগামী দিনে আমরা যুগপৎ আন্দোলের মাধ্যমে এই সরকারকে পতন ঘটাতে পারবো।

আওয়ামী লীগের পক্ষ থেকে যদি কাউন্সিলের আমন্ত্রণ জানানো হয় তাহলে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে যদির উপর আসলে আলোচনা হয় না। যদি আমন্ত্রণ জানান তাহলে দলে এ নিয়ে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এই ১০ দফার ভিত্তিতে আগামীতে যুগপৎ আন্দোলন করবে বিএনপি ও সমমনা দলগুলো। ওই দিন ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০