admin
১৮ ডিসেম্বর ২০২২, ৮:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে তিন প্রতারক আটক

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার শেখটোলা এলাকা থেকে মোবাইলের ভুয়া অ্যাপের (আবাবা) মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা আত্মসাৎকারীর মূলহোতাসহ ৩ জন প্রতারককে আটক করেছে র‌্যাব।

শনিবার দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের শেখটোলা মহল্লার সাইফুদ্দিনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার সানাউল ইসলাম (৪০), সাইফুদ্দীন (৬০) ও রুলি আরা বেগম।

তাদের কাছে থাকা প্রতারণায় ব্যবহৃত ১টি মোবাইল, টেলিগ্রাম গ্রুপের স্ক্রিন শট-৫০ পাতা, আবাবা মোবাইল এ্যাপ স্ক্রিনশট-১০ পাতা, আবাবা কোম্পানির লোগো সংবলিত ২টি গেঞ্জি জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লা থেকে মূলহোতা সাইফুদ্দীন ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে মোবাইলের ভুয়া আবাবা অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছে। তাদের কাছে থাকা প্রতারণায় ব্যবহৃত ১টি মোবাইল, টেলিগ্রাম গ্রুপের স্ক্রিন শট-৫০ পাতা, আবাবা মোবাইল অ্যাপ স্ক্রিনশট-১০ পাতা, আবাবা কোম্পানির লোগো সংবলিত ২টি গেঞ্জি জব্দ করা হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামালা দায়ের শেষে আটককৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০