admin
১৮ ডিসেম্বর ২০২২, ৮:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৯৭৫ পরবর্তী সরকারগুলো দেশকে ব্যর্থ করতে চেয়েছিল: প্রধানমন্ত্রী

১৯৭৫ পরবর্তী সরকারগুলো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল উল্লেখ করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার মর্যাদা তারা চায়নি। কিন্তু মানুষের শক্তি আর বিশ্বাসই আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় নিয়ে এসেছে।

বার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় বিজয়ের পতাকা সমুন্নত রেখে সামনে এগিয়ে যেতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। তারা ডিসেম্বরে বিজয়ের অনুষ্ঠান না করে এলো সরকার উৎখাত করতে। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা সহজ নয়।

সরকারপ্রধান বলেন, যুদ্ধের পরবর্তী সময়ে একটা টাকা রিজার্ভ ছিল না, সব নিয়ে গিয়েছিল পাকিস্তানিরা। কারেন্সিগুলো পুড়িয়ে দিয়ে গেল। যুদ্ধকালীন সময়ে কেউ চাষবাদ করতে পারেনি। তেমনি একটা বিধ্বংস্ত দেশের তিনি (বঙ্গবন্ধু) দায়িত্ব নিলেন। মাত্র ৯ মাসে একটি সংবিধান উপহার দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চলাকালীন ভারত সরকার, সেদেশের জনগণ সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল। এর সঙ্গে সঙ্গে অন্যান্য দেশগুলো রাশিয়সহ বিভিন্ন দেশ, এমন কী পশ্চিমা দেশগুলোতেও কোনো কোনো সরকার সমর্থন না দিলেও তাদের জনগণ আমাদের সমর্থন দিয়েছিলেন। আমেরিকা সরকার পাকিস্তানিদের সহযোগিতা করলেও আমেরিকার জনগণ আমাদের পাশে ছিল। আমাদের সহযোগিতা করেছিল।

তিনি বলেন, যারা আমাদের মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন, খাদ্য দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছেন, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন, মুক্তিযুদ্ধ চলাকালী যাদের সৈনিকরা আমাদের মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে অকাতরে জীবন দিয়েছেন, সেই ভারত এবং অন্যান্য সহযোগী দেশগুলোর প্রতি কৃতজ্ঞাতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০