admin
১৯ ডিসেম্বর ২০২২, ৭:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ জন আটক

সিরাজগঞ্জের সদরে ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৭১ বোতল ফেনসিডিল ও ৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। রবিবার বিকেলে বঙ্গবন্ধু সেতু রেলওয়ে ষ্টেশনের সিরাজগঞ্জ-ঢাকামুখী মহাসড়কের উপর ও একইদিন সন্ধ্যায় সদর উপজেলার মালশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাধার এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে সাব্বির হোসেন (২২), একই এলাকার মৃত শাহিনের ছেলে সবুজ ইসলাম (১১) ও সিরাজগঞ্জের সদর উপজেলার মালশাপাড়া এলাকার আব্দুল হকের ছেলে মাহমুদুল হক মামুন(৩৭)।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ। তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এক শিশুসহ তিনজনকে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করা হয়েছে।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে সম্পর্কিত থাকার দায় স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ও সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০