admin
২০ ডিসেম্বর ২০২২, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হারের পর এমবাপ্পেকে বুকে টেনে নিয়ে কী বলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট?

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার কাছে হেরে গেছে বর্তমান সময়ের অন্যতম সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের দেশ ফ্রান্স।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টিতে ৪-২ ব্যবধানে হেরে যায় ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিল আর্জেন্টিনা। খেলার ৭৯ মিনিট পর্যন্ত ২-০ এগিয়েছিল মেসিরা। কিন্তু হঠাৎ জ্বলে ওঠে ফরাসি সুপারস্টার এমবাপ্পে।

৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। এর মাত্র ৯৭ সেকেন্ডের মাথায় দুর্দান্ত এক গোলে ম্যাচে সমতায় ফেরান এমবাপ্পে।

তার গোলের পর গ্যালারিতে উদযাপন করতে দেখা যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকেও।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এবার মেসির গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। আবারও জ্বলে ওঠেন এমবাপ্পে। আরও পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। এই গোলের সুবাদে বিশ্বকাপে ৫৬ বছর পর হ্যাটট্রিক করেন এমবাপ্পে। কিন্তু তারপরও দলকে জেতাতে পারেন ফরাসি স্ট্রাইকার। হেরে যাওয়ার পর নির্বাক হয়ে যান তিনি।

এ সময় সরাসরি মাঠে চলে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। অন্যান্য খেলোয়াড়দের সাধারণভাবে সমবেদনা জানালেও এমবাপ্পেকে আদরের সঙ্গে বুকে জড়িয়ে ধরেন ম্যাকরন।

এরপর সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’  নেওয়ার সময়ও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন ম্যাকরন।

কিন্তু এমবাপ্পেকে কী বলে সান্ত্বনা দিয়েছেন ম্যাকরন?

এ বিষয়ে ম্যাকরন জানিয়েছেন, “আমি তাকে বলেছি-তোমার বয়স মাত্র ২৪ বছর। এই বয়সেই তুমি এই বিশ্বকাপের সেরা গোলদাতা। এর আগে তুমি একটি বিশ্বকাপ জিতেছো। আবার ফাইনাল খেলেছো।” সূত্র: আর্জেন্টিনা স্টার, মেট্রো ইউকেফুটবল ৩৬৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০