কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে জেলা বিএনপির উদ্যোগে গণবিক্ষোভ মিছিল করা হয়েছে।
মিছিলটি প্রধান সড়ক প্রদিক্ষণ করে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাস ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে শহরের গোডাউন রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব সাহবুদ্দিন সাবুসহ, বিভিন্ন নেতা-কর্মীরা।
বিএনপির গণবিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, সদর থানা পূর্ব বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব নিজাম উদ্দিন, সদর থানা পশ্চিম বিএনপির আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব মাহবুবুর রহমান খোকন, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুল হক মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
মন্তব্য করুন