admin
২৫ ডিসেম্বর ২০২২, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন কুর্দি হত্যা : প্যারিসের পুলিশের সঙ্গে সংঘর্ষ-গাড়িতে আগুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে কুর্দি সম্প্রদায়ের লোকজনের ওপর গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছেন একজন শ্বেতাঙ্গ নাগরিক। এর জেরে প্যারিসে পুলিশের সঙ্গে কুর্দিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় বিক্ষোভকারীরা প্যারিসের রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছেন, অনেকগুলোতে আগুন দেওয়া হয়েছে। এ সময় সংঘাত থামাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।

গত শুক্রবার কুর্দি সম্প্রদায়ের তিন সদস্যের মৃত্যুতে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার কুর্দিদের একটি সাংস্কৃতিক কেন্দ্র ও একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় তিনজন নিহত হন।

হামলার পর ৬৯ বছর বয়সি ওই শেতাঙ্গকে গ্রেফতার করা হয়। তিনি বিদেশিদের ঘৃণা করেন বলে পুলিশকে জানিয়েছেন। হামলা চালাতে তিনি একটি পিস্তল ব্যবহার করেছেন। এ ছাড়া তার কাছ থেকে দুটি ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়েছে। হামলার পর পরই শুক্রবার থেকে বিক্ষোভ শুরু হয়।

গ্রেফতারকৃত ওই ব্যক্তির একজন অবসরপ্রাপ্ত ট্রেনচালক। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বর্ণবিদ্বেষের অভিযোগ আনা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছিল।

গত বছরে প্যারিসের একটি শরণার্থী শিবিরে তিনি তলোয়ার নিয়ে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। শুক্রবারের হামলার কয়েক দিন আগেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

এর আগে ২০১৩ সালে জানুয়ারিতে প্যারিসে কুর্দিদের ওপর হামলার ঘটনা ঘটে। সেবার তিন কুর্দি নারী মানবাধিকারকর্মীকে হত্যা করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০