admin
২৫ ডিসেম্বর ২০২২, ৮:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৪

সাভারে এক গার্মেন্টস শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার ভোর রাতে সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

গণধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ইন্সপেক্টর আব্দুল্লাহ।

গণধর্ষণের শিকার ওই গার্মেন্টস শ্রমিকের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশ বলছে, গত ২৩ ডিসেম্বর রাতে সাভারের কলমা এলাকায় ওই গার্মেন্টস শ্রমিককে একটি মুরগির খামারে নিয়ে যান ছয়জন ব্যক্তি। এসময় ওই ছয়জন ব্যক্তির দলনেতা সাজ্জাদ হোসেন গার্মেন্টস শ্রমিককে হত্যার হুমকি ধামকি দিয়ে ধর্ষণ করেন। পরে বাকিরা তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর তারা পালিয়ে যান।

সেই রাতেই স্থানীয়রা ওই গার্মেন্টস শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে ওই গার্মেন্টস শ্রমিক সাভার মডেল থানায় ছয়জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করা হয়।এ মামলায় পুলিশ আজ ভোর রাতে কলমার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করে।

সাভার মডেল থানার ইন্সপেক্টর আব্দুল্লাহ বলেন, গণধর্ষণের শিকার গার্মেন্টস শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০