admin
২৬ ডিসেম্বর ২০২২, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন যুদ্ধের আশঙ্কা! ২৪ ঘণ্টায় তাইওয়ানের দিকে ৭১ যুদ্ধবিমান, ৭ রণতরী পাঠাল চীন

চলমান ইউক্রেন যুদ্ধের মাঝেই এবার চীন-তাইওয়ান যুদ্ধের আশঙ্কা। দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের উদ্দেশে ২৪ ঘণ্টায় ৭১টি যুদ্ধবিমান ও সাতটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। আর এতেই নতুন যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

গত একবছর ধরেই তাইওয়ান নিয়ে চীনের অবস্থান কঠোর। মার্কিন ‘হস্তক্ষেপে’ পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর মধ্যেই বছর শেষে ফের তাইওয়ান সীমান্ত পার করে নিজেদের শক্তি প্রদর্শন করল চীন।

জানা গেছে, দ্বীপটির উদ্দেশে বিগত ২৪ ঘণ্টায় ৭১টি যুদ্ধবিমান এবং সাতটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, শনিবার মার্কিন বার্ষিক প্রতিরক্ষা বিলে তাইওয়ান সম্পর্কিত বিধান পাস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিল চীন। এই কারণেই এই আগ্রাসী মনোভাব বলে অভিযোগ তাইওয়ানের।

তাইওয়ানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসামা লঙ্ঘন করেছে। এই যুদ্ধবিমানের মধ্যে ১৮টি জ-১৬, ১১টি জে-১, ৬টি সু-৩০ বিমান ছিল। এছাড়াও আরও চীনা বিমান তাইওয়ানের আশেপাশে ঘুরেছে গত ২৪ ঘণ্টায়।

তাইওয়ান জানিয়েছে, চীনা যুদ্ধবিমানের গতিবিধির ওপর নজর রাখতে মিসাইল সিস্টেমের ব্যবহার করা হয়। তাছাড়া তাইওয়ানের রণতরীও সজাগ রয়েছে চীনা আগ্রাসী পদক্ষেপের কারণে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান ভ্রমণের মাঝে চীনের যুদ্ধবিমানের আনাগোনা ও তৎপরতা তাইওয়ানকে বেশ উদ্বিগ্ন করেছিল। তাইওয়ানের দাবি, এর আগে চীনের সঙ্গে তারা সুসম্পর্ক রেখে এগিয়েছে। তবে শি জিনপিং তৃতীয়বারের চীনের মসনদে বসার ফলে সম্পর্ক আগের মতো টিকিয়ে রাখা সম্ভব নয়। অন্যদিকে, শি জিনপিং টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর তাইওয়ান নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ানএপিআল জাজিরাতাইপে টাইমসডেকান হেরাল্ড

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০