admin
৩১ ডিসেম্বর ২০২২, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিম নগর স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে মুনতাজ মাস্টার (৬২), একই উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও মনজুর রহমানের স্ত্রী সাথী (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি দুই লাইন দিয়ে দুটি ট্রেন যাচ্ছিল। একটি লাইন দিয়ে মালগাড়ি এবং অপর লাইন দিয়ে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী যাত্রীবাহী ট্রেন ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ অতিক্রম করছিল। এসময় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০