admin
১ জানুয়ারী ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বর্ণিল আয়োজনে সারাবিশ্বে নববর্ষ উদযাপন

বর্ণিল আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে নতুন বছর ২০২৩ সাল বরণের উদযাপন হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টোঙ্গা, সামোয়া এবং কিরিবাসে   নতুন বছরকে স্বাগত জানানোর প্রথম অনুষ্ঠান হয়। খবর বিবিসির।

পৃথিবীর একেক প্রান্তে ঘড়ির কাঁটা ভিন্ন ভিন্ন সময়ে মধ্যরাত স্পর্শ করার মাধ্যমে ১ জানুয়ারির সূচনা হয়। সে হিসাবে সবার আগে ২০২৩ সালকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাস।

এর পরে ২০২৩ কে স্বাগত জানায় নিউজিল্যান্ড। অকল্যান্ড শহরে স্কাই টাওয়ার থেকে আতসবাজি পোড়ানো হয়। এ অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয়।

এরপর নতুন বছর স্বাগত জানানোর অনুষ্ঠান শুরু হয় অস্ট্রেলিয়া ও জাপানে, তাছাড়া একে একে কুয়ালালামপুর, ম্যানিলা, তাইপে, সাংহাই, সিঙ্গাপুর, বেজিং ও হংকংয়ের মতো পূর্ব এশিয়ার অনেকগুলো শহরে।

অস্ট্রেলিয়ার সিডনি শহরের অপেরা হাউস ও হারবার ব্রিজ এলাকায় ১০ মিনিটব্যাপী আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কোভিড মহামারির জন্য অস্ট্রেলিয়ায় এর আগের দু’বছরে অনাড়ম্বরভাবে নতুন বছর উদযাপন হয়েছিল। সিডনির লর্ড মেয়র ক্লোভার মূর বলেছেন, দেশের জনগোষ্ঠীর মধ্যে মহামারির প্রভাব এখনও অনুভূত হচ্ছে তবে এ বছরের অনুষ্ঠান গত কয়েক বছরের চ্যালেঞ্জ থেকে মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে।

অন্যদিকে সবার শেষে ২০২৩ সালের উদযাপন হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলীয় দ্বীপগুলোতে। বেকার আইল্যান্ড ও হাউল্যান্ড আইল্যান্ডের মতো জনবসতিহীন দ্বীপগুলোতে যখন নতুন বছরের প্রথম ক্ষণ শুরু হয় তখন গ্রীনিচ মান সময় রবিবার দুপুর ১২টা।

বাংলাদেশের ঘড়ির কাঁটার সেকেন্ড ১২-তে পৌঁছা মাত্রই রঙিন আলোয় ভরে ওঠে আকাশ। ফানুস আর আতশবাজিতে মেতে ওঠেন সবাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০