admin
৪ জানুয়ারী ২০২৩, ৭:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৯ বছর পর কপাল খুলল বাংলাদেশি প্রবাসীর, জিতলেন শত কোটি টাকা!

নাম তার মোহাম্মদ রায়ফুল, সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ ১২ বছর ধরে বাস করছেন। দেশটির আল আইন শহরের বাসিন্দা তিনি। সেখানে পিকআপ চালক হিসেবে কর্মরত ৩৯ বছরের রায়ফুল।

বিগত নয় বছর ধরে সেখানে ‘দ্য বিগ টিকেট আবু ধাবি র‌্যাফেল ড্র’র টিকিট কেটে আসছিলেন তিনি। এবার কপাল খুলেছে বাংলাদেশি এই যুবকের। নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত ওই র‌্যাফল ড্র-তে জিতেছেন প্রায় শত কোটি টাকা। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসের এবারের বিজয়ী হয়েছেন রায়ফুল।

জানা গেছে, গত ১০ ডিসেম্বর টিকিটটি কেটেছিলেন রায়ফুল। তার টিকিট নম্বর ০৪৩৬৭৮। এবারের লটারিতে ২৪৭ সিরিজের এই টিকিট জিতেছে সবচেয়ে বড় পুরস্কার ৩৫ মিলিয়ন দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৯ কোটি টাকা।

লটারি জেতার পর মোহাম্মদ রায়ফুলের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের চেষ্টা করেন অনুষ্ঠানের আয়োজকরা। কিন্তু তারা ব্যর্থ হন। কারণ, ওই সময় গাড়ি চালাচ্ছেন রায়ফুল। পরে অবশ্য তার সাথে যোগাযোগ করতে সক্ষম হন তারা।

তবে পুরস্কারের এই অর্থ এককভাবে পাচ্ছেন না বাংলাদেশি যুবক রায়ফুল। কারণ, অনলাইনে এই টিকিটটি কেনা হয়েছিল এক সঙ্গে থাকা ২০ বন্ধু মিলে। এখন ওই অর্থ ২০ জনের মধ্যেই ভাগ হবে।

গণমাধ্যমকে রায়ফুল জানান, “আমি বিগত ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি (লটারি) জিতেছি। আমি খুব উত্তেজিত এবং উদ্বেলিত।”

এই টাকা দিয়ে কী করবেন জানতে চাইলে রায়ফুল নিশ্চুপ থাকেন। কারণ তিনি এ বিষয়ে এখনও কোনও পরিকল্পনাই করেননি।

তিনি বলেন, “আমি আশাই করিনি যে, আজ রাতে বিজয়ী কলটি আমিই পাচ্ছি!”

উল্লেখ্য, প্রায় তিন দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য ‘বিগ টিকিট আবু ধাবি র‌্যাফল ড্র’ নামের এই লটারি চালু করা হয়। প্রতিমাসে অনুষ্ঠিত হয় এই লটারির ড্র।

প্রথম স্থানের জন্য পুরস্কারের টাকার মূল্য প্রতিমাসে পরিবর্তন হয়। এবারের প্রথম পুরস্কার ছিল ৩৫ মিলিয়ন দিরহাম।

জানুয়ারি মাসের দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরও তিন ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়াভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন। সূত্র: খালিজ টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০