admin
৫ জানুয়ারী ২০২৩, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সাইদ ফয়সাল।

জানা গেছে, নিহত ফয়সালের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) লেখাপড়া করতেন। তার পরিবারের প্রায় সবাই বোস্টনে বাস করেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিসিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সাইদ ফয়সাল নামের ওই শিক্ষার্থী পুলিশের গুলিতে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।

পুলিশের দাবি, তারা গুলি করার আগে ওই তরুণ ধারালো ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান। তাকে থামাতে প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়া হয়েছিলো।

কিন্তু এতেও তিনি না থেমে পুলিশের দিকে আসতে থাকেন। তখন একজন পুলিশ কর্মকর্তা গুলি চালান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

কেমব্রিজের পুলিশ কমিশনার ক্রিস্টিন এলো বলেন, ‘আমাদের অফিসাররা একাধিকবার চেষ্টা করেও ওই ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করতে ব্যর্থ হন। আমরা পরিস্থিতি শান্ত করার জন্য কয়েকবার চেষ্টা করেছি।’

এদিকে পুলিশের যে কর্মকর্তা সাইদ ফয়সালের ওপর গুলি চালিয়েছেন, তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। গুলি চালানোর ঘটনা তদন্ত করছে মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০