admin
৫ জানুয়ারী ২০২৩, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী বিশ্বকে অবাক করে দিয়েছে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজস্ব টাকায় পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বকে অবাক করে দিয়েছে। বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে টাকা দেয়নি। আর বিশ্ব ব্যাংক আজকে বলছে, বাংলাদেশের যে উন্নয়ন গাঁথা সেটা সারা বিশ্বকে জানিয়ে দিন। আজকে এটা সম্ভব হয়েছে, পদ্মা সেতু, মেট্রো রেল, শত সড়ক, শত সেতু, আন্ডার পাস, ওভার পাসের কারণে।

তিনি আরও বলেন, ১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য। আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশ আজ উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। এই বদলে যাওয়া বাংলাদেশে উজ্জ্বল ছবি। আজকে এখানে এক্সপ্রেসওয়ে হচ্ছে। সার্ভিস লেনসহ ছয় লেন হচ্ছে।

সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনের অডিটরিয়ামে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে আজ যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নতি দৃশ্যমান। ব্যবসার প্রসার হচ্ছে। পাহাড়ে উৎপাদিত পণ্য পচে যেত। সেই দূর দিন এখন আর নেই। দিনে দিনে পাহাড়ের পণ্য চলে যাচ্ছে। ঢাকা থেকে সিলেট, যশোর থেকে খুলনা, পদ্মা সেতু থেকে বেনাপোলসহ আরও বেশ কয়েকটি চারলেন সড়ক করা জরুরি হয়ে পড়েছে। নতুন বছরে আমাদের আরও বেশ কিছু কাজ করতে হবে। মনে রাখতে হবে স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট যোগাযোগ ব্যবস্থা গড়তে হবে। স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট সড়ক করতে হবে। জনবলের ঘাটতি ক্রমে কমে যাবে। রাতারাতি সম্ভব নয়। তবে স্মার্ট প্রকৌশলী তৈরি করতে হবে।

তিনি বলেন, আমাদের রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে এই প্রতিকূল অবস্থাতেও দেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। দেশের সড়ক যতই এগিয়ে যাবে উন্নয়নের পথকে ততই উজ্জ্বল করতে পারবো। সড়ক বিভাগে অনেক ভালো মানুষ আছেন। কিন্তু কিছু মানুষ আছেন যারা ফাঁকি দেন। আসলে তারা নিজেকে ফাঁকি দিচ্ছেন দেশকে ফাঁকি দিচ্ছেন। তাদের জীবনের ব্যার্থতা চিরকাল বইতে হবে। তাই সত্য থাকার চেষ্টা আমাদের করতে হবে। একটা মানুষের কত টাকা দরকার। আমাদের বিবেককে জিজ্ঞেস করার সময় এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০