admin
৭ জানুয়ারী ২০২৩, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে কৃষককে কুপিয়ে হত্যা

বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. মোজাহার মোল্লা (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার সকালে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে ওই এলাকার মোল্লা ও শেখ এই দুই বংশের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মো. মোজাহার মোল্লা আলিপুর গ্রামের প্রয়াত জোনাব আলী মোল্লার ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, সকালে আফসার শেখ গ্রুপের লোকজন দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ জমিতে ধানের বীজতলার কাজ করছিল। সে সময় হাফিজুর মোল্লা গ্রুপের লোকজন বাঁধা দিতে আসলে শেখ গ্রুপের লোকজন মোজাহার মোল্লাকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০