admin
৭ জানুয়ারী ২০২৩, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেস্কিকোতে মাদক সম্রাটের ছেলে প্রেপ্তার, সংঘর্ষে সেনাসহ নিহত ২৯

মেস্কিকোতে কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপোর’ ছেলে ওভিদিও গুজম্যানকে গ্রেপ্তারের পর থেকে সিনালোয়া রাজ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে, এতে ১০ সেনা সদস্যসহ নিহত হয়েছেন ২৯ জন।

আন্তর্জাতিক গণ্যমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, গুজম্যান আটক হওয়ার পর বুধবার রাতে এবং বৃহস্পতিবার মেক্সিকোর সিনালোয়া প্রদেশের কুলিয়াকান শহরে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় তার অনুসারীরা। মাদক চোরাচালানে জড়িত অপরাধী দলের ক্ষুব্ধ সদস্যরা রাস্তা অবরোধ করে গাড়িতে আগুন দেয় এবং স্থানীয় বিমানবন্দরে হামলা চালায়।

শুক্রবার (৬ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল জানিয়েছেন, ১০ জন সামরিক সদস্য দুর্ভাগ্যবশত দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন। এছাড়া ১৯ জন ‘আইন ভঙ্গকারী’ এই অভিযানে নিহত হয়েছে। এছাড়া ৩৫ জন সেনা গুলিবিদ্ধ হয়েছেন। ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ২০১৯ সালে গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে, সহিংসতা এড়াতে সে সময় তাকে ছেড়ে দেয়া হয়। ২০১৬ সালে মেক্সিকোর সামরিক বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী সন্ত্রাসী গ্যাংটি চালাতেন জোয়াকুইন গুজমান বা ‘এল চ্যাপো’ নামে পরিচিত।

এরপর থেকে তার ছেলে ওভিদিও বাবার মাদকব্যবসা দেখাশোনা করতেন। তার অধীনে সিনালোয়াতে অন্তত এক ডজন ল্যাব পরিচালনা করত গুজমান গ্যাং। এসব ল্যাবে ফেন্টানাইলসহ বিভিন্ন মাদক প্রস্তুত করা হতো। গুজম্যানের বাবা মাদকসম্রাট এল চাপো বর্তমানে যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০