admin
১২ জানুয়ারী ২০২৩, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দর সড়কে যানজট, যাত্রীদের ভোগান্তি

রাজধানীর বনানী থেকে আব্দুল্লাহপুরগামী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আবদুল্লাহপুরের দিকে যেতে চাওয়া গাড়িগুলো খিলক্ষেতের দীর্ঘ যানজটে আটকে আছে। এ ছাড়া অপর পাশে আব্দুল্লাহপুর থেকে বনানীর দিকে আসা গাড়িগুলো এগোচ্ছে ধীরগতিতে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে যানবাহনের সারি খিলক্ষেত থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত ছাড়িয়ে যায়।

দেখা গেছে, গুরুত্বপূর্ণ বাস স্টপেজগুলোতে বহু মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

যানজটে আটকে থাকা বাসগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। এক নারী বলেন, বনানী যেতে বাসের জন্য আধঘণ্টা ধরে অপেক্ষা করেছি। যে গাড়িগুলো আসছে সবগুলোতে ভিড়।

ফার্মগেটগামী যাত্রী আমানত আলী বলেন, বৃহস্পতিবার দিন শেষ কর্ম দিবস হওয়ার রাস্তা একটু জ্যাম থাকে। কিন্তু আজ বেশি। বিশ্ব ইজতেমা শুরু হওয়ায় উত্তরা ও এয়ারপোর্ট রোডে যানজট সৃষ্টি হয়েছে বলে জানতে পেরেছি। রাস্তা পরিবর্তন করে বাসে যাচ্ছি ফার্মগেট।

বসুন্ধরাগামী যাত্রী মো. মামুন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় অনেক যানজট। এ কারণে সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল যেতে চাইছে না। বাধ্য হয়ে উঠেছি গণপরিবহনে। এখন ভেঙে-ভেঙে যেতে হবে বসুন্ধরা।

বনানীগামী যাত্রী বেসরকারি কর্মকর্তা এসএম মুজাহিদ বলেন, সকাল থেকে রাস্তায় যানজট। সকালে আমি মিরপুর থেকে বনানীর উদ্দেশ রওনা দিয়েছিলাম। আমার পৌঁছাতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা।

বিকল্প পরিবহনের কন্ডাক্টর মো. রহমান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র এক ট্রিপ মেরেছি। রাস্তায় জ্যাম আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় আরও বাড়তে শুরু করেছে যানজট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০