admin
১৪ জানুয়ারী ২০২৩, ৮:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিথুয়ানিয়া-লাটভিয়ার গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ

লিথুয়ানিয়া এবং লাটভিয়ার মধ্যে গ্যাস সরবরাহকারী দুটি সমান্তরাল পাইপলাইনের মধ্যে একটিতে বিস্ফোরণে ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে যেখানে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

লিথুয়ানিয়ান গ্যাস ট্রান্সমিশন অপারেটর অ্যাম্বার গ্রিড জানিয়েছে, শুক্রবার উত্তর লিথুয়ানিয়ার প্যানেভেজিস কাউন্টিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে, তবে কয়েক ঘন্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছিল।

বাল্টিক নিউজ এজেন্সি বিএনএস জানিয়েছে, আগুনের শিখা প্রাথমিকভাবে বাতাসে প্রায় ৫০ মিটার উপরে উঠেছিল এবং কমপক্ষে ১৭ কিলোমিটার দূরত্ব থেকে দেখা যায়। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অ্যাম্বার গ্রিডের প্রধান নির্বাহী নেমুনাস বিকনিয়াস একটি সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক মূল্যায়ন অনুসারে, আমরা কোনো হামলার প্রমাণ দেখতে পাচ্ছি না তবে তদন্ত করে দেখা হচ্ছে।

বিকনিয়াস জানিয়েছেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রথমে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু কয়েক ঘন্টা পরে, লাটভিয়ায় গ্যাস সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছিল।

উল্লেখ্য, লিথুয়ানিয়া, যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের মতো, রাশিয়ার সীমান্তে এবং বাল্টিক সাগরের তীরে অবস্থিত যেখানে রাশিয়া-থেকে-জার্মানি নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনগুলো গত বছর বিস্ফোরণে ধ্বংস হয়েছিল।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০