admin
১৫ জানুয়ারী ২০২৩, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, ১৬ মৃতদেহ উদ্ধার

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে তিন শিশুসহ ৬৮ যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। রোববার এক প্রতিবেদনে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে অন্তত ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে একজন কর্মকর্তা বলেছেন, ইয়েতি এয়ারলাইন্সের টুইন-ইঞ্জিনের এটিআর৭২ বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে যাত্রা করে এবং পোখরার পুরাতন এবং নতুন বিমানবন্দরের মধ্যবর্তীস্থানে বিধ্বস্ত হয়।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএন) জানিয়েছে, বিমানটি কাঠমান্ডু থেকে সকাল ১০:৩৩ মিনিটে উড্ডয়ন করেছিল এবং প্রায় ২০ মিনিট পরে দুর্ঘটনাটি ঘটেছিল। দুই শহরের মধ্যে ফ্লাইট সময় ২৫ মিনিট। তবে বিমানটি পোখারা বিমানবন্দরে অবতরণের মাত্র ৫ মিনিটের দূরত্বে একটি নদীর তীরে বিধ্বস্ত হয়।

একজন স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আগুন ধরে যায় এবং উদ্ধারকর্মীরা এটি নিভানোর চেষ্টা করছেন। ধ্বংসাবশেষে আগুনের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়েছে।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা এএফপিকে বলেছেন, আমরা এখনই জানি না কেউ বেঁচে আছে কিনা। তবে উদ্ধার তৎপরতা এখনও চলছে।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল ‘প্রচন্ড’ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০