admin
২৬ জানুয়ারী ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্ম বিভূষণ পাচ্ছেন একাত্তরের বন্ধু দিলীপ মহলানবিশ

ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্ম বিভূষণ’ খেতাব পাচ্ছেন একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতে আশ্রয় নেয়া হাজার হাজার বাংলাদেশি শরণার্থীদের জীবন বাঁচানো চিকিৎসক দিলীপ মহলানবিশ।

৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বুধবার ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘মহলনাবিশের প্রচেষ্টায় বিশ্বব্যাপী ওরাল রিহাইড্রেশন সিস্টেমের (ওআরএস) ব্যাপক ব্যবহার হয়েছে, যা বিশ্বব্যাপী ৫ কোটিরও বেশি মানুষের জীবন বাঁচিয়েছে বলে ধারণা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের সময় মহলানবিশ বাংলাদেশি শরণার্থীদের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসেন এবং ওআরএসের কার্যকারিতা দেখিয়ে অসংখ্য মানুষের জীবন বাঁচান।

এ বছর ভারতের পদ্ম পুরস্কারের ৩ বিভাগ- ‘পদ্ম বিভূষণ’, ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মশ্রী’র জন্য মোট ১০৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।

মুক্তিযুদ্ধের সময়ে বনগাঁ সীমান্তে কলেরায় আক্রান্ত হাজার হাজার মানুষকে বাঁচানোর নেপথ্যে মূল ভূমিকা ছিল দিলীপ মহলানবিশের। বস্তুত তার উপস্থিত বুদ্ধিতেই স্যালাইন সূচের মাধ্যমে ধমনীতে প্রবেশ করানোর বদলে পানীয়ের সাহায্যে খাওয়ানো শুরু হয়।

লবণ-চিনি-বেকিং সোডার পানি দিয়ে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন এ চিকিৎসক, অথচ তখন পর্যন্ত ওআরএস প্রয়োগের স্বীকৃতি ছিল না। ঝুঁকি নিয়েই এ কাজ করেছিলেন দিলীপ মহলানবিশ। পরে তার হাত ধরেই স্বীকৃতি পায় ওআরএস।

বাংলাদেশের কিশোরগঞ্জে জন্ম নেয়া এই চিকিৎসাবিজ্ঞানী গত বছরের অক্টোবরে কলকাতার একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০