admin
২৮ জানুয়ারী ২০২৩, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে পরস্পরের ছরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী একে অপরকে কুপিয়ে আহত করেছে। শনিবার ভোরে ওই এলাকার মির্জা শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দাওসী গ্রামের মৃত বিল্লাল খাঁর ছেলে মো. আনোয়ারুল (৫০) এবং তার স্ত্রী মোসা. হালিমা (৪৮)। বাড়ির মালিকের বড় ভাই মির্জা রফিক তাদেরকে উদ্ধার কিরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তারা কুনিয়া মির্জাবাড়ী এলাকার মির্জা শাহজাহানের বাড়ির ভাড়াটিয়া।

ওসি ইব্রাহিম হোসেন জানিয়েছেন, স্বামী আনোয়ারুল অসুস্থ হয়ে ঘরে থাকতেন। তিনি কোনো কাজ করতেন না। স্ত্রী হালিমা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। শনিবার সকাল সাড়ে ৬টায় তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে স্বামী আনোয়ারুলকে তার স্ত্রী হালিমা তার শরীরের একাধিক স্থানে আঘাত করে। এসময় আহত স্বামী স্ত্রীকে পাল্টা ছরিকাঘাত করে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন বাসায় জড়ো হয়। সকালে বাড়ির মালিকের বড় ভাই মির্জা রফিক রাস্তা দিয়ে হাঁটার সময় বাড়ির সামনে লোকজনের জটলা দেখে এগিয়ে যান। পরে স্বামী-স্ত্রী একে অপরকে কুপিয়ে আহতের খবর পান। তিনি পুলিশকে খবর দিয়ে তাদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠান।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান অ্যানি জানান, সকাল পৌনে ৯টায় তাদেরকে হাসপাতালে আনা হয়। আনোয়ারুলের গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। স্ত্রী হালিমার নাক, ঠোঁট ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে একই ধরনের অস্ত্রের আঘাতের গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকৎসার পর আহতাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্বামী আনোয়ারুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০