admin
৪ নভেম্বর ২০২৪, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জন্মদিনে ধূমপান ছাড়লেন কিং খান

কিং খান, কিং অফ রোমান্স, বলিউড বাদশাহ শাহরুখ খান। এই অভিনেতার যেমন ভালো গুণ আছে তেমনি আছে কিছু বাজে অভ্যাসও। খারাপ অভ্যাসের মাঝে সারাদিন শুধু ব্ল্যাক কফি আর কাবাব নিয়েই মেতে থাকতেন। সাথে রাখতেন একের পর এক সিগারেট।

একবার এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, তিনি নাকি দিনে ১০০টা সিগারেট খেতে পারেন। সেই শাহরুখই নিজের ৫৯তম জন্মদিনে দিলেন বড় ঘোষণা। জন্মদিনে ভক্তদের সাক্ষী রেখে কিং খান জানালেন, ‘তিনি আর ধূমপান করছেন না।’

শাহরুখ বললেন, ‘প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।’

শাহরুখ খানের জন্মদিন মানেই প্রাসাদোপম মান্নাতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ… শাহরুখ’ গগনভেদী চিৎকার!

বাদশার ৫৯তম জন্মদিনেও দেখা মিলল সেই দৃশ্য। বান্দ্রার রাস্তায় জনতার ঢল। শুক্রবার মাঝরাত থেকেই ‘পীঠস্থান’ মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখ অনুরাগীরা।

প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দর্শন দেন কিং খান। গত তিন দশকের এই রেওয়াজে কোভিডকাল ছাড়া ছেদ পড়েনি! তবে এবারের জন্মদিনে প্রথা ভাঙলেন বাদশাহ।

মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন শাহরুখ। সেরকম কোনও আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে।

তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষারত ভক্তরা স্বস্তির নিশ্বাঃস ফেললো। শাহরুখের উপস্থিতিই তাদের কাছে টনিকের মতো কাজ করল।

সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেল নায়ককে। শাহরুখ খানের এক ফ্যানক্লাব এই আয়োজন করেছিল। তাঁদের নিরাশ করেননি কিং খান। তবে মান্নাতের সামনে দিনভর দাঁড়িয়ে থাকা ভক্তদের হৃদয় একেবারে খান-খান! কারণ সারাদিনের অপেক্ষার পরও শাহরুখের দর্শন পাননি তারা।

কিং খানের ওই ফ্যানক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখ ভক্ত চিন থেকে মুম্বাইতে এসেছেন তার সঙ্গে দেখা করার জন্য। সেটাও ভিডিওতে উঠে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০