admin
৪ নভেম্বর ২০২৪, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন নির্বাচন: দোদুল্যমান সব অঙ্গরাজ্যেই এগিয়ে ট্রাম্প

গোটা বিশ্বের নজর এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) হবে এই নির্বাচনের ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে চমক দেখিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হবেন? নাকি ইতিহাস সৃষ্টি করে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হবেন?

এর উত্তর নির্ধারিত হতে পারে কিছু রাজ্যের ফলাফলে। এগুলোই ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত। এ কারণে যুক্তরাষ্ট্রে ৫০টি স্টেটে একসঙ্গে ভোট হলেও মূলত সবারই নজর থাকে সুইং স্টেটের দিকে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অ্যাটলাস ইন্টেল পরিচালিত জরিপের তথ্য বলছে- যুক্তরাষ্ট্রের সব সুইং স্টেটে জনমত জরিপে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

জরিপে প্রায় ৪৯ শতাংশ উত্তরদাতারা বলেছেন- তারা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন।

সবশেষ জরিপ অনুযায়ী, সুইং স্টেটগুলোতে ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।

নভেম্বরের প্রথম দুই দিনে পরিচালিত এই জরিপে অংশ নেন যুক্তরাষ্ট্রের আড়াই হাজার ভোটার। অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন নারী।

সুইং স্টেটগুলোতে চালানো আরেকটি জরিপে দেখা গেছে, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে জয় পাবে রিপাবলিকানরা।

অ্যারিজোনায় ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। অপরদিকে হ্যারিসের পক্ষে ভোট পড়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। নেভাদায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে জানতে চাইলে ৫১ দশমিক ৪ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করেছেন এবং ৪৫ দশমিক ৯ শতাংশ ভোটার কমলাকে ভোট দিয়েছেন।

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে এবং কমলা পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুইং স্টেটগুলো। এসব রাজ্যে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং সেগুলোর ফলাফল আগে থেকে অনুমান করা অনেক কঠিন।

এ বছর সাতটি অঙ্গরাজ্যকে সুইং স্টেট বলা হচ্ছে। সেগুলো হলো- অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন।

হোয়াইট হাউসে জয়ী হওয়ার জন্য আলোচিত দুই প্রার্থী কমলা ও ট্রাম্পের মধ্যে কে ২৭০টি ইলেক্টোরাল ভোট পাবেন তা নির্ধারণ করবে এই সাতটি সুইং স্টেট। এই স্টেটগুলোর মোট ইলেক্টোরাল কলেজ ভোট সংখ্যা ৯৩।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০