admin
৪ নভেম্বর ২০২৪, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে ১২ রোহিঙ্গা উদ্ধার, আটক ৪

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারকাজে জড়িত চারজনকে আটক করা হয়।

সোমবার (৪ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লম্বরী সাকিনস্থ পর্যটন বাজারে এ অভিযান চালানো হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে তিন নারী ও নয় শিশু রয়েছে। উদ্ধার রোহিঙ্গারা সকলে উখিয়া বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।  আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন লম্বরী এলাকার মো. কাশেমের ছেলে নুরুল আমিন (২৫), একই এলাকার কেফায়েত উল্লাহ ছেলে নুরুল আফসার (১৯) হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মো. আল আমিন (২৪)।

ওসি গিয়াস উদ্দিন জানান, সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী সাকিনস্থ পর্যটন বাজার থেকে ৫০০গজ দূরে  ফয়সালে লিজকৃত জায়গা সুপারি বাগানের ভিতর সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে পাচারকাজে জড়িতরা। এসময় ধাওয়া দিয়ে চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে ফয়সালের সুপারি বাগানে তল্লাশি চালিয়ে ৩ নারী ও ৯ শিশুকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, উদ্ধার করা ভুক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় সম্পৃক্তদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০