admin
৬ নভেম্বর ২০২৪, ৬:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে সীমান্তে গরু পাচারকালে যুবক আটক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভারতীয় গরু পাচার করতে সীমান্তে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে আটক হয়েছেন রোস্তম আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবক।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন। এর আগে মঙ্গলবার ভোররাতে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯১৮ নং পিলার এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। আটক রোস্তম আলী ওই এলাকার ফরিদ আলীর ছেলে। বিজিবি জানায়, ভোরে ভারতীয় ওপারে কুচবিহার সীমান্তের ভাড়াটিপাড়া থেকে গরু আনতে অবৈধ ভাবে ভারতে যান ১০/১২ জন চোরাকারবারি। ফেরার সময় লোহাকুচি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে।

এতে সবাই পালিয়ে গেলেও রোস্তম আলীকে আটক করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় আটককৃত রোস্তম আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন বলেন, আটক রোস্তম আলীর বিরুদ্ধে মামলা দিয়ে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০