admin
৬ নভেম্বর ২০২৪, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইলেকটোরাল ভোটে ট্রাম্প ২৩০, কমলা ২১০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে।

অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী, ফ্লোরিডা, কেন্টাকি, টেক্সাস, উতাহ, কানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, সাউথ ডেকোটা, মন্টানা, নর্থ ডেকোটা, লুসিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, ওহাইও, ইডাহো, মিজৌরি, ওকলাহোমা, উইয়োমিং ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে।

অপরদিকে পূর্বাভাস অনুযায়ী ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, কলোরাডো, ডেস্ট্রিক অব কলম্বিয়া, কানেক্টিকাট, ডেলাওয়ের, নিউ ম্যাক্সিকো, ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, ইলিনয়, মেরিল্যান্ড, নিউ জার্সি, অরেগন, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।

ইন্ডিয়ানায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১১টি। ওয়েস্ট ভার্জিনিয়ায় চারটি। আর কেন্টাকিতে এই ভোটের সংখ্যা আটটি। এছাড়া টেক্সাসে ৪০, ওহাইওতে ১৭, আলাবামায় ৯, সাউথ ক্যারোলাইনায় ৯, ফ্লোরিডায় ৩০, মিজৌরিতে ১০, ওকলাহোমায় ৭, লুসিয়ানায় ৮, কানসাসে ৬, উইয়োমিংয়ে ৩, উতাহতে ৬, মিসিসিপিতে ৬, নর্থ ডাকোটায় ৩, মন্টানায় ৪, সাউথ ডাকোটায় ৩, নেব্রাস্কায় ৩, ইডাহোতে ৪ ও টেনেসিতে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ফলে পূর্বাভাস অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষে মোট ২৩০টি ইলেকটোরাল কলেজ ভোট হচ্ছে।

অপরদিকে ক্যালিফোর্নিয়ায় ৫৪টি, ওয়াশিংটনে ১২টি, নিউ ইয়র্কে ২৮টি, ওয়াশিংটনে  ভারমন্টে ৩টি, নিউ জার্সিতে ১৪টি, কলোরাডোতে ১০টি, ডেলাওয়েরে ৩টি, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩টি, ইলিনয়ে ১৯টি, অরেগনে ৮টি, রোড আইল্যান্ডে ৪টি, মেরিল্যান্ডে ১০টি, নিউ ম্যাক্সিকোতে ৫টি, কানেক্টিকাটে ৭টি ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। সব মিলিয়ে ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট আপাতত কমলার খাতায় উঠছে।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। এর মধ্যে ৪৩টি অঙ্গরাজ্য রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এই অঙ্গরাজ্যেগুলোতে যা ফলাফল দেখা যাচ্ছে, ফল সেরকম হবে বলে আগেই ধারণা করা হয়েছিল।

নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এই অঙ্গরাজ্যগুলো হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস রয়েছে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০